Wednesday, June 17, 2026

জয় শ্রীরামে আপত্তি নেই, কিন্তু আমি জয় সীয়ারাম বলব : মমতা বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

‘আমাকে ধর্ম শেখাবেন না। জয় শ্রীরামে আমার কোনো আপত্তি নেই।  কিন্তু আমি জয় সীয়ারাম বলব।’ বৃহস্পতিবার বারাণসীতে অখিলেশ যাদবের সমর্থনে ভোটপ্রচারে গিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তীব্র ভাষায় আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী  তথা তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোয বলেছেন, ‘শুধু জয় শ্রীরাম কেন? জয় সীয়ারম কোথায় গেল? মা সীতা তো বাদ চলে যাচ্ছেন। আসলে যারা স্লোগান দেয় তারা তো অত জানে না, তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রকৃত তথ্যটা জানিয়ে দিলেন।’

 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন  বলেন, আমার গাড়ি আটকে বিজেপি  জয় শ্রীরাম স্লোগান দিয়েছে । আমার জয় শ্রীরামে  কোনো আপত্তি নেই। কি্ন্তু আমি বার বার জয় সীয়ারামই বলব।  সীতামা না থাকলে রামায়ণ অসম্পূর্ণ।   বিজেপি মহিলাদের উপযুক্ত সম্মান দিতে পারে না। দিতে জানেও না। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে বাংলার মুখ্যমন্ত্রী  বলেন উত্তর প্রদেশে মা-বোনেদের সম্মান নেই। এরা জানে না মাকে কী করে শ্রদ্ধা করতে হয়। কীভাবে বোনেদের স্নেহ দিতে হয়। এদের শুধু মুখে বড় বড় কথা। শুধু তাই নয়, এদিন বারাণসীর নির্বাচনী সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সুর সপ্তমে চড়িয়ে বলেন, ‘এই  বিজেপিকে এক ধাক্কা দিয়ে উত্তরপ্রদেশ থেকে বের করে দাও। যারা ঘরের মা-বোনেদের  সম্মান দিতে, আদর দিতে জানে না তারা আবার সরকার চালাবে কী করে ?’

 

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...