Wednesday, June 17, 2026

Virat Kohli: মোহালিতে শততম টেস্ট ম‍্যাচে নামার আগে কী বললেন কোহলি?

Date:

Share post:

মোহালিতে আগামীকাল শততম টেস্ট ম‍্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১০০টি টেস্ট ম‍্যাচ খেলা যে কোনও ক্রিকেটারের কাছে সম্মানের। আর তাইতো শততম টেস্ট ম‍্যাচ খেলতে নামার আগে আবেগে ভাসলেন কোহলি। কোহলির শততম টেস্ট ম‍্যাচ নিয়ে বিসিসিআই (BCCI) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে প্রাক্তন ভারত অধিনায়ক নিজের আবেগের কথা জানিয়েছেন।

নিজের শততম টেস্ট ম‍্যাচ নিয়ে কোহলি বলেন,” আমি সত্যিই ভাবিনি যে আমি ১০০টি টেস্ট ম্যাচ খেলব। এটি একটি দীর্ঘ সফর। অনেক ক্রিকেট খেলেছি। প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি এই ১০০ টেস্ট ম্যাচে নামার আগে। আমি ভাগ্যবান ১০০টি টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছি। ঈশ্বর আমার উপর দয়াশীল। আমি আমার ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি। এটি আমার কাছে একটি বড় মুহুর্ত। আমার পরিবার আর আমার কোচ খুব খুশি এবং গর্বিত। তাই এটি আমার কাছে খুবই বিশেষ একটি মুহুর্ত।”

এদিকে টেস্ট ক্রিকেটে নিজের ভাবনা নিয়ে বিরাট বলেন, “ব্যক্তিগতভাবে আমি কখনই ছোট রান করা নিয়ে ভাবিনি। আমার ভাবনা ছিল বড় রান করার। আমি জুনিয়র ক্রিকেটে প্রচুর দ্বিশতরান করেছি। আমার ভাবনা ছিল দীর্ঘ সময় ধরে ব্যাট করা এবং দলের হয়ে ম্যাচ জেতার। আমার মনে হয় যে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হবে কারণ মানুষকে এটি বুঝতে হবে। আমার কাছে এটাই প্রকৃত ক্রিকেট।”

আরও পড়ুন:Rohit Sharma: বিরাটের শততম টেস্ট ম‍্যাচে কোহলিকে বিশেষ উপহার দিতে চান রোহিত

Related articles

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...