Wednesday, June 17, 2026

রুশ আগ্রাসনকে সমর্থন, দেশেই খুন হলেন ইউক্রেনের মেয়র

Date:

Share post:

খুন হলেন রুশপন্থী ইউক্রেনীয় মেয়র ভ্লোদিমির স্ট্রাক (Vlodymyr Struk)। দেশেই হত্যা করা হল তাঁকে। লুহানস্ক অঞ্চলের ক্রেমিনার মেয়র ছিলেন এই ভ্লোদিমির স্ট্রাক (Vlodymyr Struk)। জানা গিয়েছে, গত মঙ্গলবার বাড়ি থেকে স্ট্রাককে অপহরণ করা হয়েছিল। এর তারপর থেকে আর কোনও খবর ছিল না। বৃহস্পতিবার সকালে ক্রেমিনার মেয়রের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।

ইউক্রেনে রুশ হামলাকে সমর্থন করেছিলেন। ইউক্রেনীয় সেনাকেও নাকি তিনি আত্মসমর্পণের পরামর্শও দিয়েছিলেন। ইউক্রেনের মন্ত্রী অ্যান্তন গেরাশ্চোঙ্কো জানিয়েছেন, লুহানস্ক পিপলস রিপাবলিক অর্থাৎ ডনবাসের বিদ্রোহীদের সমর্থক ছিলেন স্ট্রাক। শুধু তাই নয়। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই রাশিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগও রাখছিলেন ভ্লোদিমির স্ট্রাক।

আরও পড়ুন-Ukraine Russia War: ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় বাংলাদেশি নাবিক নিহত

কাদের হাতে মেয়র খুন হলেন সেটা এখনও নিশ্চিত করা না গেলেও মনে করা হচ্ছে, রুশ আগ্রাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন ইউক্রেনের বাসিন্দারা। এমন পরিস্থিতি দেশে রুশ আগ্রাসনকে সমর্থন করেছিলেন স্ট্রাক। তাই রাশিয়াকে সমর্থনের মূল্য চোকাতে হল ক্রেমিনার মেয়রকে।

 

Related articles

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...