Saturday, April 4, 2026

Ukraine Update: ইউক্রেন থেকে কালিয়াচকে: ঘরের ছেলে ফেরায় স্বস্তিতে পরিবার

Date:

Share post:

ডাক্তারি পড়তে ইউক্রেন (Ukraine) গিয়েছিলেন এদেশের বহু ছাত্র-ছাত্রী। তাঁদের মধ্যে অনেকেই এই রাজ্যের( West bengal) বাসিন্দা। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে সেখান থেকে দেশে ফিরতে মরিয়া পড়ুয়ারা। কিন্তু সেটা অনেকেই এখনও আটকে। তবে, যাঁরা ফিরতে পেরেছেন তাঁদের পরিবারে স্বস্তির হাওয়া। তাঁদের মধ্যে একজন মালদহের (Maldah) কালিয়াচকের নয়া বস্তির বাসিন্দা নুর হোসেন (Noor Hossain)।

ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধের কারণে আটকে পড়েছিলেন নুর হোসেন (Noor Hossain)। বাড়ি ফিরে আসতেই পরিবারে খুশির হাওয়া। কালিয়াচকে নয়াবস্তির বাসিন্দা ব্যবসায়ী হাসিদুর শেখের পুত্র নুর। ইউক্রেনের ভিনিশিয়া ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়ছেন তিনি। থাকতেন ভেনিশিয়া শহরেই। ৩ বছরেই মাথায় রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁকে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন নুর জানান, কঠিন অভিজ্ঞতার কথা। তাঁরা যেখানে থাকতেন, তার পাশের শহরে অনবরত গুলি চলত। কলেজ অনির্দিষ্টকাল বন্ধ। বাঙ্কারে লুকিয়ে থাকতে হত। খাবার অভাব। এরপর কেন্দ্রের উদ্যোগে বাড়ির ফিরিয়ে আনা হয় নুরদের।

পড়ুয়ার মা জানান, প্রতিদিন টিভিতে সেই খবর দেখতাম এবং প্রচণ্ড চিন্তা হত। এখনও যাঁরা আটকে রয়েছেন তাঁরাও সকলেই ঘরে ফিরে আসুক এটাই এখন প্রার্থনা এই পরিবারের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...