Monday, April 13, 2026

Howrah: হাওড়া থেকে উদ্ধার হল বিপুল পরিমানের গাঁজা, এনসিবির তৎপরতায় গ্রেফতার ৬

Date:

Share post:

ছড়িয়ে পড়ছে নেশার জাল, ভিন রাজ্য থেকে বাংলায় পাচার হচ্ছে বিপুল পরিমানে গাঁজা (Weed),অবশেষে এনসিবির (NCB)সব পরিকল্পনা ভেস্তে গেল পাচারকারীদের। হাওড়া(Howrah) থেকে উদ্ধার হল বিপুল গাঁজা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করল তারা।

গত জানুয়ারি মাসে মণিপুর থেকে আসা প্রায় ৮২৪ কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছিল। ফের সাফল্য, এবার প্রায় ৪০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হল। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো(Narcotics Control bureau)সূত্রে খবর, ওড়িশার (odissa)কটক থেকে বর্ধমানের উদ্দ্যেশ্যে পাঠানো হচ্ছিল এই বিপুল পরিমান গাঁজা (Weed)। বাজেয়াপ্ত হওয়া গাঁজার আনুমানিক বাজার মুল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতরা হলেন পবিত্র নায়েক (ওড়িশা), সৌম্যরঞ্জন নায়েক (ওড়িশা), মহম্মদ রফিজউদ্দিন ইসলাম (মুর্শিদাবাদ), মহম্মদ সফিকুল আলম (বর্ধমান), মন্টু পাল (বাংলা)। ধৃত নিমাই ঘোষ পাচারকারীদের সহায়ক।

এনসিবি সূত্রে খবর, ভিন রাজ্য থেকে বাংলায় মাদক দ্রব্য আসছে এই খবর তাঁদের কাছে ছিল। সেইমত নজরদারি চালানো হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে এই সাফল্য বলে মনে করা হচ্ছে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) দাবি এই গ্রেফতারি কার্যত আন্তঃরাজ্য পাচার চক্রের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে।

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...