Saturday, May 30, 2026

জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগে ফের FATF-এর ‘ধূসর তালিকা’ভুক্ত পাকিস্তান

Date:

Share post:

সন্ত্রাসবাদে মদতের অভিযোগে ফের একবার ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ‘ধূসর তালিকা’ভুক্ত হল পাকিস্তান(Pakistan)। শুক্রবার এফএটিএফের বৈঠকে ফের একবার ইমরান খানের দেশকে ‘ধূসর তালিকা’ভুক্ত করা হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগে বারবার আন্তর্জাতিক মঞ্চে সরব হয়েছে ভারত। ভারতের সেই দাবীকে মান্যতা দিয়ে আগেই পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করেছিল FATF। নতুন বছরেও FATF এর ধূসর তালিকা থেকে বের হতে পারল না ইমরানের দেশ।

আরও পড়ুন:একা লড়ে ঘুরে দাঁড়াচ্ছে দল, CPIM-এর কলকাতা জেলা সম্মেলনে একলা চলার পক্ষে সওয়াল

প্রসঙ্গত, আন্তর্জাতিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (Financial Action Task Force) বা এফএটিএফ গোটা বিশ্বে অর্থপাচার তথা সন্ত্রাসবাদে আর্থিক মদত সংক্রান্ত বিষয়টি নজর রাখে। লস্কর ও জইশের মত জঙ্গি সংগঠনগুলোকে অর্থ জোগান দেওয়ার অভিযোগে ২০১৮ সালে এই তালিকাভুক্ত হয় পাকিস্তান। পাশাপাশি এই তালিকা থেকে বের হওয়ার জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত সেই শর্ত পূরণ করে উঠতে পারেনি ইমরানের দেশ। যার জেরে চলতি বছরেও পাকিস্তানের ওপর জারি রইল আর্থিক নিষেধাজ্ঞা।

Related articles

সই বিভ্রাট নিয়ে কুণালের বাড়িতে সিআইডি, তদন্তে সহযোগিতা বিধায়কের

বিধানসভায় বিরোধী দলনেতাকে স্বীকৃতি নিয়ে নজিরবিহীন টানা পোড়েন। তৃণমূলের পরিষদীয় দলের বিধায়কদের সই না মেলা নিয়ে প্রতিদিন সিআইডি...

খুনের চেষ্টা! অভিষেকের উপর হামলায় সরব অখিলেশ, বিজেপির বিরুদ্ধে সরব খাড়গে

রাজ্যে বিজেপি সুশাসনের দাবি জানাচ্ছে প্রতিদিন। বিজেপি রাজ্য সভাপতি থেকে মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্য়ে কোনও ভোট পরবর্তী হিংসার...

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...