Saturday, April 4, 2026

Russia-Eucraine : শান্তি বৈঠকের মধ্যস্থতাকারী খুন, দায় নিয়ে চাপানউতোর ইউক্রেন- রাশিয়ার

Date:

Share post:

১১ দিনে পড়ল (Russia-Eucraine War) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর যুদ্ধের একাদশতম দিনেই খুন করা হল শান্তিপথের উদ্যোগে মধ্যস্থতাকারীকে। খবর ছড়িয়েছে রাশিয়া-ইউক্রেন শান্তি বৈঠকের মধ্যস্থতাকারী ডেনিস কিরিভকে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা রয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে তা স্পষ্ট নয়।

বলা হচ্ছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে খুন করেছে ইউক্রেন। কিন্তু ইউক্রেন এই দাবি মানতে নারাজ। তারা দায় চাপাচ্ছে রাশিয়ার ওপর । কারণ ইউক্রেন শান্তি চায়। রাশিয়া শান্তি চায়না। তাই শান্তির বিরোধী রাশিয়ায় খুন করেছে মধ্যস্থতাকারীকে।

শনিবার সকালে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া । ভারতীয় সময় অনুযায়ী সকাল ১১.৩০ এবং মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়। সেই অনুযায়ী ইউক্রেনের মারিউপোল ও ভোলনোভখায় সামরিক হামলা বন্ধ রেখে হিউম্যান করিডোর তৈরি করে নিরীহ নাগরিকদের দেশ ছেড়ে বেরোনোর সুযোগ করে দেওয়া হয়।

 

কিন্তু ঘন্টাখানেক বিরতির পর ফের ইউক্রেনের ওপর আক্রমণ শুরু করে রাশিয়া । আর বাস্তবে দেখা গেল রাশিয়া এখন আরো বেশি আক্রমনাত্মক। আরও শক্তি বাড়িয়ে দিনভর চলল রুশ গোলাবর্ষণ। বন্ধ করে দিতে হল উদ্ধার অভিযান। যুদ্ধের একাদশতম দিনে সারা ইউক্রেন জুড়েই কার্যত দানবীয় তাণ্ডব চালাচ্ছে রাশিয়া । এমনটাই দাবি ইউক্রেনের

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...