Saturday, April 4, 2026

Exit Poll Uttarakhand Elections 2022: বিজেপির হাতছাড়া হতে পারে উত্তরাখণ্ড, লড়াইয়ে এগিয়ে কংগ্রেস

Date:

Share post:

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ১০ মার্চ। ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। অন্যদিকে নিজেদের জমি ছাড়তে একেবারেই রাজি নয় বিজেপি। তবে বিজেপিকে হারিয়ে উত্তরাখণ্ড ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। এবিপ নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় তেমনই আভাস মিলেছে। অন্যদিকে ইন্ডিয়া টুডে-র বুথফেরৎ সমীক্ষায় উত্তরাখণ্ড বিজেপিরই থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

উত্তরাখণ্ড বিধানসভায় আসন সংখ্যা ৭০। সংখ্যা গরিষ্ঠতা পেতে গেলে কোনও দলকে অন্তত ৩৬ টি আসনে জয়ী হতে হবে। ৭০ টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস ৬১টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি ৯টি আসনে নির্দল, বিএসপি কিংবা ইউকেডি প্রার্থীরা রয়েছেন।

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায় উত্তরাখণ্ডে বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩২টি আসন। ৭০ আসন বিশিষ্ট উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেতে দরকার ৩৬টি আসনে জয়। ম্যাজিক ফিগার যখন ৩৬, তখন বিজেপি চারটি আসন দূরেই থেমে যেতে পারে বলে মনে করছে এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা।

ইন্ডিয়া টুডে-র বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে যে উত্তরাখণ্ডে ৬০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৬টি আসন, কংগ্রেস পেতে পারে ২০ থেকে ৩০টি আসন, বিএসপি পেতে পারে ২ থেকে ৪টি আসন, অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৫টি আসন। অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসছে বলে সমীক্ষায় উঠে এসেছে।

তবে এবার কার দখলে থাকবে উত্তরখণ্ড? নজর থাকবে ১০ মার্চের দিকে।

আরও পড়ুন- Goa: ত্রিশঙ্কু গোয়ায় সরকার গঠনে ‘Key Factor’ হতে পারে তৃণমূল, ইঙ্গিত ফেরত সমীক্ষায

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...