Tuesday, June 23, 2026

BJP Meeting: বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

Date:

Share post:

চিন্তন বৈঠকে সরব হওয়ার পরে, এবার বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। রাজ্যে নেতৃত্বের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরব লকেট। চিন্তন বৈঠকে সেই ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পরপর পুরসভায় বিজেপির ভরাডুবির জন্য সন্ত্রাসকে অজুহাত না করে ‘আত্মসমালোচনা’ ও ‘আত্মবিশ্লেষণে’র পক্ষে সওয়াল করেন লকেট। এরপরই তাঁর বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার জবাব দেন লকেটও। তবে সেই ঘটনার ২৪ঘণ্টার মধ্যেই বিজেপি নেতাদের সঙ্গে তাঁর বৈঠকের ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, রীতেশ তেওয়ারি, সমীরণ পালের সঙ্গে বৈঠক করছেন বিজেপি সাংসদ।

কিছুদিন আগেই দলের বিরুদ্ধে সরব হয়ে সায়মিক বরখাস্ত হয়েছেন দুই বিজেপি নেতা। এর আগে সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গেরুয়া-পিকনিকের ছবি ধরা পড়ে। সেখানে উপস্থিত ছিলেন এই নেতারাই। তবে, এদিনের বৈঠকে শান্তনুর উপস্থিত থাকার কথা শোনা যায়নি। বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষুদ্ধের নিয়ে লকেটের বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা উস্কে দিল।

বৈঠকের বিষয়ে লকেট চট্টোপাধ্যায় জানান, “এটা কোনও পরিকল্পিত বৈঠক নয়। তাঁদের একটি সামজিক অনুষ্ঠানে দেখা হয়েছিল। যাঁদের সঙ্গে কথা বলেছেন তাঁরা সবাই বিজেপি–র নেতা। কেউ সাময়িক বরখাস্ত হলেও, বহিষ্কৃত নন। তাঁদের সঙ্গে কথা বলতেই পারি। আর আমাদের মধ্যে কথা হলে তো আর খেলা-বিনোদন নিয়ে কথা হবে না। রাজনীতির মানুষ,রাজনীতি নিয়ে কথা হয়েছে। দল নিয়ে কথা হয়েছে। এটাই তো স্বাভাবিক। এ নিয়ে জল্পনার তো কোনও অবকাশ নেই।“

এই বিষয় নিয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেন, দলেরব ভিতরে কথা বলে কোনও লাভ নেই। তিনিও বহুবার বলেছেন। তবে, যে কামিনী-কাঞ্চনের অভিযোগ তিনি করেছিলেন তার কোনও সমাধান হয়নি। লকেটও দলের মধ্যে সরব হয়েছেন। এদিনের বৈঠক খুবই স্বাভাবিক প্রক্রিয়া।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...