Wednesday, March 4, 2026

জেলেনেস্কি উদ্ধারে নামছে মার্কিন এলিট সেনা নেভি সিলস

Date:

Share post:

কোথায় রয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি? রাশিয়ার কাছে বিষয়টা ধন্দের। প্রথমে খবর ছিল জেলেনেস্কি রয়েছেন পোল্যান্ডে। কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায় খবর, ইউক্রেন প্রেসিডেন্ট রয়েছেন দেশেই। আর তাঁকে উদ্ধারে নামছে এবার মার্কিন এলিট সেনা নেভি সিলস। সঙ্গে বৃটিশ এয়ার ফোর্সের সাহায্য মিলবে।

এর মাঝে সোমবার ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই কথা হওয়ার কথা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও। কিভ,মারিয়াপোল-সহ চার শহরে যুদ্ধবিরতির মাঝে বাকি ভারতীয়দের উদ্ধার নিয়ে কথা হবে। ফরাসি প্রেসিডেন্টের অনুরোধেই পুতিনের এই সিদ্ধান্ত।

মার্কিন এলিট সেনা নেভি সিলস স্থলে-জলে অন্তরীক্ষে পটু। বিশেষভাবে প্রশিক্ষিত। কম বয়সীদের কঠিন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। ১৯৬২ সালে কেনেডি এই বাহিনী তৈরি করেন। এই বাহিনীই ওসামা বিন লাদেনকে খতম করেছিল। ইতিমধ্যে বৃটিশ ফোর্সের সঙ্গে লিথুয়ানিয়ায় ঘাঁটি গেড়েছে নেভি সিলস। দেখার বিষয়, অপারেশন জেরেনিমো কখন শুরু হয়। আজই দেশে ফিরে আসছেন রাশিয়ার হামলায় আহত ভারতীয় হরজ্যোত সিং।

 

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...