Monday, February 2, 2026

Goa: ত্রিশঙ্কু গোয়ায় সরকার গঠনে ‘Key Factor’ হতে পারে তৃণমূল, ইঙ্গিত ফেরত সমীক্ষায়

Date:

Share post:

সবে গোয়ায় সংগঠন মজবুত করেছে তৃণমূল (TMC) আর এর মধ্যেই বিধানসভা নির্বাচনে সরকার গড়তে কি ফ্যাক্টর হয়ে উঠতে পারে তৃণমূল বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) ইঙ্গিত তেমনি। একইসঙ্গে সি ভোটার, ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া-সহ বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো দলই। সেক্ষেত্রে ত্রিশঙ্কু হতে পারে। তবে, তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট সর্বোচ্চ ৯টি আসনে জিততে পারে। সেক্ষেত্রে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তৃণমূল-এমজিপি জোট।

গোয়া বিধানসভায় মোট আসন ৪০। ম্যাজিক ফিগার ২১। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, বিজেপির দখলে থাকা দ্বীপরাজ্যে এবার সেই সংখ্যার ছুঁতে পারছে না কেউই। বিজেপি জিততে পারে ১৩ থেকে ১৭টি আসন। কংগ্রেস ১২ থেকে ১৬টি আসন পেতে পারে। তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট জিততে পারে ৫ থেকে ৯টি আসনে। পাঞ্জাবে সরকার গঠনের আশা দেখলেও, গোয়ায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ১ থেকে ৫টির বেশি আসন পাচ্ছে না বলেই সমীক্ষায় ইঙ্গিত। অন্যান্য দলগুলি সর্বোচ্চ ২টি আসন জিততে পারে।

তবে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে তৃণমূলের এই ফল বাস্তবায়িত হলে, তা সত্যিই জোড়া ফুল শিবিরের কাছে যথেষ্ট খুশির খবর। শুধু তাই নয়, ত্রিশঙ্কু বিধানসভা হলে সরকার গঠনে মুখ্য ভূমিকায় তৃণমূল থাকবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এক নজরে সব বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট:

আরও পড়ুন- Bangladesh-India: করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে ভারত

 

 

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...