Saturday, April 4, 2026

Rohit Sharma: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচে জয়ের পর কী বার্তা দিলেন রোহিত?

Date:

Share post:

মোহালিতে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍‍্যাচে জয় পেয়েছে ভারতীয় দল (India)। অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) প্রথম টেস্ট নেতৃত্বের অভিষেক ম‍্যাচ ছিল এটি। প্রথমটিতেই বাজিমাত হিটম‍্যানের। তাইতো লঙ্কানদের বিরুদ্ধে জয় পেয়েই খুশি রোহিত। তবে এখনও অনেক চ‍্যালেঞ্জ বাকি আছে বলে মনে করছেন তিনি।

সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” দল জয় পেয়েছে। কিন্তু এখনও অনেক চ‍্যালেঞ্জ বাকি। শক্তিশালী বেঞ্চ তৈরি করতে হলে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করতে হবে। ভারতীয় দল তা হলে ভবিষ্যতে ভাল ক্রিকেটারদের হাতে থাকবে। অধিনায়ক হিসেবে এটা আমার প্রধান চ্যালেঞ্জ এবং দায়িত্ব। শক্তিশালী বেঞ্চ তৈরির দায়িত্বটা নিজেই নিচ্ছি কারণ বেশ কিছু পরিকল্পনা রয়েছে। ম্যাচ জেতার থেকেও এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। যারা প্রথম একাদশের বাইরে রয়েছে তাদের ব্যবহার করা বা তাদের মানসিকতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ।”

এরপাশাপাশি রোহিত আরও বলেন,” ওরা যখন সুযোগ পাবে তখন ওদের পরিস্কার থাকা উচিত যে কী চাওয়া হচ্ছে। কী অর্জন করতে হবে ওদের। সেটাই আমাদের ফলাফলের উপর প্রভাব ফেলবে। আমরা জিতব না হারব নির্ভর করবে ওদের অবদানের উপরই।”

আরও পড়ুন:Ravindra Jadeja: দলের হয়ে সেরা পারফরম্যান্স দিতে পেরে উচ্ছসিত জাড্ডু

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...