Friday, April 3, 2026

Sreesanth: ঘরোয়া ক্রিকেট-সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীসান্থ

Date:

Share post:

ঘরোয়া ক্রিকেট-সহ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন শান্তাকুমারণ শ্রীসান্থ (S Sreesanth) বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন তিনি। গত বছর নির্বাসন শেষ হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন শ্রীসান্থ। গত বছর কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছিলেন তিনি। চলতি বছর রঞ্জি ট্রফিতেও খেলেছেন শ্রীসান্থ। দু’টি ম্যাচে দু’টি উইকেটও নিয়েছেন তিনি।

এই নিয়ে বুধবার টুইটারে শ্রীসান্থ লেখেন, “আমার পরিবার, সতীর্থ এবং গোটা দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। দুঃখ থাকলেও কোনও আক্ষেপ ছাড়াই ভারাক্রান্ত বুকে জানাতে চাই, ভারতের ঘরোয়া ক্রিকেট প্রথম শ্রেণি এবং সমস্ত ফরম্যাট থেকে আমি অবসর নিচ্ছি। আগামী প্রজন্মের ক্রিকেটারদের কথা ভেবে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমারই। যদিও জানি এই সিদ্ধান্ত নিয়ে আমার জীবনে কোনও খুশি আসবে না, তবু আমার মতে, জীবনের এই সময়ে এটাই সিদ্ধান্তটাই সঠিক। প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। ২৫ বছরের ক্রিকেট জীবনে বরাবর সাফল্য পেতে এবং ম্যাচ জিততে চেষ্টা করেছি। প্রতিযোগিতার মান অনুযায়ী প্রস্তুত করেছি নিজেকে।”

আরও পড়ুন:Shakib Al Hasan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম দেওয়া হল শাকিব আল হাসানকে

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...