Saturday, June 27, 2026

Visva Bharati:কোর্টের নির্দেশ সত্ত্বেও হস্টেল খুললেন না বিশ্বভারতীর উপাচার্য

Date:

Share post:

আদালতের নির্দেশ অমান্য করলেন বিশ্বভারতীর উপাচার্য। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল খোলার নির্দেশ দিলেও বুধবারও খুলল না হস্টেলের গেট। তালাবন্ধ সেন্ট্রাল অফিস এবং লাইব্রেরি। যার জেরে আজও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অব্যাহত ছাত্র বিক্ষোভ। রেজিস্টারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান পড়ুয়ারা।

আরও পড়ুন: Swami Smaranananda: হাসপাতালে ভর্তি বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ

টানা ১০ দিন ধরে তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মঙ্গলবার বিক্ষোভকারী দুই ছাত্র, বিশ্বভারতী ছয় জন সদস্য ও দু’জন পুলিশ কর্মী নিয়ে একটি টিম গঠন করে সমস্ত হস্টেলের তালা খোলার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন সেন্ট্রাল অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা বিশ্বভারতীর কর্মীদের বক্তব্য তালাবন্ধ থাকায় অফিসে ঢুকতে পারছেন না কর্মীরা। তাই সকাল থেকেই বাইরেই দাঁড়িয়ে আছেন তারা। কোথায় সমস্যা তা বুঝে উঠতেই পারছেন না কর্মীরা সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল অফিস চত্বরে।


উল্লেখ্য, মঙ্গলবার হাইকোর্টের তরফে হস্টেল খোলার নির্দেশ দেওয়া হয় বিশ্বভারতী কর্তৃপক্ষকে। তালা ভেঙে ঘর খুলে হস্টেল খোলার নির্দেশ দিয়েছিল আদালত। এমনকী পঠনপাঠন চালু করতে পরীক্ষার নির্ঘণ্ট অনুযায়ী পড়ুয়াদের ঘর বরাদ্দ করার নির্দেশও দেওয়া হয়।তারপরও কোনও পদক্ষেপ নেননি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্তবর্তী। এমনকী এপ্রসঙ্গে কোনও আলোচনাও করেননি তিনি।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...