Monday, April 6, 2026

ভিন রাজ্যে কুকীর্তি! দমদম পার্ক থেকে গ্রেফতার পুরীর মন্দিরের পাণ্ডা

Date:

Share post:

নামে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের পান্ডা। অথচ জমি দখল, তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা-সহ একাধিক অভিযোগ। গ্রেফতার পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) পান্ডা সুনীল কণ্ঠী (Sunil Kanthi)। ভুবনেশ্বরের ঘটনায় ফেরার অভিযুক্তকে গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ। ওড়িশায়  (Odissa) জমি জবরদখল, তোলাবাজি-সহ একাধিক মামলায় নাম রয়েছে অভিযুক্ত সুনীলের। এছাড়াও বোমাবাজি, গুলি চালানোর ঘটনার সঙ্গেও সুনীল কণ্ঠীর সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ।

Minister on Rape : রাজস্থানের বিধানসভায় ধর্ষণ নিয়ে বিস্ফোরক মন্তব্য মন্ত্রীর, তুমুল নিন্দার ঝড়

ওড়িশা (Odissa) পুলিশের তদন্তে বারবার অসামাজিক কাজে যুক্ত হিসাবে উঠে আসে পুরীর মন্দিরের এই পান্ডার নাম। পুরীতে একাধিক থানায় তাঁর নামে অভিযোগ ছিল। একাধিক জায়গায় তাঁর খোঁজে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু পালিয়ে বেরাচ্ছিলেন সুনীল। শেষে গা ঢাকা দেন কলকাতায়। ওড়িশা পুলিশের পক্ষ থেকে লেকটাউন থানার সঙ্গে যোগাযোগ করা হয়।

গোপন সূত্রে পুলিশ খবর পায়, পুরীরই এক পাণ্ডা দমদম পার্ক এলাকায় ভাড়া থাকছেন। অবশেষে বৃহস্পতিবার ভোরে দমদম পার্ক এলাকার ওই বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...