Saturday, April 4, 2026

বিজেপির দখলেই মণিপুর, কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন জয়ী এন. বীরেন সিংয়ের

Date:

Share post:

বিজেপি (BJP) এবারও নিজেদের দখলেই রাখল মণিপুর (Manipur Assembly Election Result 2022)। বিজেপি কেন্দ্রে থাকার সুযোগ নিয়ে, সমস্ত রকম শক্তি দিয়ে, বহুরকম কারচুপিসহ গেরুরা শিবির চেষ্টা করে আরও একবার থেকে যাওয়ার। আর থেকে গেছেও। এমনটাই মত বিরোধীদের।

আজ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তার মধ্যে ৪ রাজ্যের মসনদে রয়েছে বিজেপি এবং পাঞ্জাবে (Punjab) মসনদে এবার আম আদমি পার্টি। ফল প্রকাশের পর দেখা গিয়েছে পাহাড়ি রাজ্য মণিপুরে (Manipur Assembly Election Result 2022) বেশিরভাগ নাগরিক বিজেপির ওপর আস্থা রেখেছে। ২০১৭ সালে মণিপুর বিধানসভা নির্বাচনে কনরাড সাংমার ন্যাশানাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু আচমকাই এনপিপি বিধায়করা সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পরে অবশ্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে এনপিপি আবার সরকারকে আবার সমর্থন করতে রাজি হয়।

তবে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) একা লড়ারই সিদ্ধান্ত নিয়েছিল। বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং জানিয়েছিলেন, বিজেপি এবার একার ক্ষমতায় মণিপুরে সরকার গঠন করবে। তবে এবারও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়েছেন এন. বীরেন সিং। তিনি ইতিমধ্যেই তাঁর কেন্দ্রে জয়ী হয়েছেন।

আরও পড়ুন-গৃহযুদ্ধে সাফ কংগ্রেস, পাঞ্জাবে ঝড় তুলে ঝাড়ু হাতে এলেন ‘আম আদমি’ ভগবন্ত

নিজের কেন্দ্রে জয়ের পর এন. বীরেন.সিং বলেন, “আমি মণিপুরের জনগণকে ধন্যবাদ জানাই। আমি আমাদের জাতীয় নেতাদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা আমাদের পথ দেখানোর কারণেই আমরা মণিপুরে জিতেছি। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, গোয়া, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে বিজয় প্রধানমন্ত্রী মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রকে দেখায়।

৬০ আসনের মণিপুর বিধানসভায় ৩২ টি আসনে বিজেপি জয়ী হয়েছে। এদিকে কংগ্রেসের ফল এই রাজ্যে খুব একটা ভালো ছিল না৷ প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৫ টি আসন। এনপিএফ ৫ টি, এনপিপি ৭ টি, জনতা দল ইউনাইটেড ৬ টি, কেপিএ ২ টি, ইন্ডিপেন্ডেন্ট ৩ টি আসন পেয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...