Friday, April 3, 2026

ভোটের ফল বেরোতেই মূল্যবৃদ্ধির ইঙ্গিত মোদির, বললেন যুদ্ধের জেরে বাড়ছে দাম

Date:

Share post:

ভোট পর্ব মিটে যেতেই মোদির মুখে শোনা গেল দ্রব্যমূল্য বৃদ্ধির পূর্বাভাস। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক বাজারে যুদ্ধের জেরে জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গিয়েছে আর সেই সকল জিনিসপত্র আমদানি করতে হয় আমাদের। ফলে সরাসরি না বললেও তিনি বুঝিয়ে দিলেন দেশে মূল্যবৃদ্ধি ব্যাপক আকার ধারণ করতে চলেছে আগামীতে।

বৃহস্পতিবার ৫ বিধানসভা নির্বাচনের ফলাফল কার্যত প্রকাশ্যে চলে আসার পর দিল্লিতে বিজেপির সদরদপ্তরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই বিজেপি নেতা কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তিনি। জয়ের জন্য সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মোদির মুখে উঠে আসে মূল্যবৃদ্ধি কথা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে যুদ্ধের জেরে জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গিয়েছে। কাঁচা তেল, পামওয়েল সূর্যমুখী তেল এগুলোর দাম ক্রমশ বাড়ছে। দাম বাড়ছে কয়লা, গ্যাস, ফার্টিলাইজারের। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন এই সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়। যুদ্ধের ফলে গোটা পৃথিবীতে মূল্যবৃদ্ধি হচ্ছে। অর্থাৎ স্পষ্ট ভাবে না বললেও বিজেপির জয়ে মোদির মুখেই ইঙ্গিতে উঠে এলো দ্রব্যমূল্য বৃদ্ধির কথা।

আরও পড়ুন:৪ রাজ্যে জয়ের পরে বঙ্গ BJP-কে মোক্ষম খোঁচা বিদ্রোহী রীতেশের, কী লিখলেন!

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে তার প্রভাব এখনো পড়েনি ভারতে। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে মূল কারণ ছিল ৫ রাজ্যে ভোট। বৃহস্পতিবার সেই ভোট পর্ব মিটে যেতেই মোদির মুখে শোনা গেল কাঁচা তেল সহ অন্যান্য মূল্যবৃদ্ধির কথা। কথার খেলায় তিনি বেশ বুঝিয়ে দিলেন, এবার কাঁচা তেল, ভোজ্যতেল সহ বহু জিনিসের দাম বাড়ছে ফলে সরকারকে দোষ দেবেন না। কারণ বিশ্ববাজারে যুদ্ধের জেরে দাম অনেক বেড়ে গিয়েছে।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...