Tuesday, April 14, 2026

আমরা এখানে থাকবো ও গোয়ার মানুষের সেবা করব, টুইট তৃণমূলের

Date:

Share post:

গোয়ার নির্বাচনী ফলাফল নিয়ে ট্যুইট তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। গোয়া তৃণমূলের তরফে এদিন ট্যুইটে লেখা হয়, “গোয়ার জনমত মাথা পেতে নিচ্ছি। গোয়ার মানুষের বিশ্বাস ও ভালবাসা অর্জনে আমরা আরও কঠোর পরিশ্রম করব। আমরা এখানে থাকব, গোয়ার মানুষের সেবা করে যাব।”

আরও পড়ুন – পাঁচ রাজ্যে গোহারা কংগ্রেস, মানুষের প্রত্যাখ্যানকে মাথা পেতে নিলেন রাহুল গান্ধী

গোয়া বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অনেকেই। শুধু তাই নয়, উল্লেখ্য, ‘দুয়ারে সরকার’, ‘স্বাস্থ্য সাথী’ থেকে শুরু করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’, গত বিধানসভা ভোটে এই প্রকল্পগুলিকে সামনে রেখেই প্রচার চালিয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে গোয়াতেও ‘গৃহলক্ষ্মী কার্ড’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু প্রথমবার ভোটে লড়ে খাতা খুলতে পারেনি তৃণমূল। তবে সবসময়ই কর্মীরা মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস।

 

 

 

 

 

 

 

 

 

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...