Monday, April 6, 2026

India Team: পিঙ্ক বল টেস্টে নামার আগে সর্তক ভারতের সহ-অধিনায়ক

Date:

Share post:

আগামীকাল বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (2nd Test) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। দিন রাতে টেস্ট এটি। এই ম‍্যাচে নামার আগে সর্তক ভারতীয় দল (India Team)। সেই কথাই শোনা গেল দলের সহ-অধিনায়ক যশপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) গলায়।

শুক্রবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে যশপ্রীত বুমরাহ বলেন, “পেশাদার ক্রিকেটার হিসেবে যত দ্রুত সম্ভব আমাদের মানিয়ে নিতে হবে। ফিল্ডিংয়ের সময় গোলাপি বল দেখতে অন্য রকম লাগে। যে রকম ভাবছেন, তার থেকে অনেক আগে চলে আসে এই বল। দুপুর বেলার সেশনে বল বেশি হয়তো সুইং করবে না। কিন্তু বিকেল হলেই সুইং করবে। এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়েই আমরা আলোচনা করেছি। খুব বেশি গোলাপি বলের ম্যাচ আমরা খেলিনি। যা খেলেছি তার প্রত্যেকটিতে আলাদা পরিস্থিতি ছিল। তাই কতটা মানসিকতার বদল দরকার, সেটা আলাদা করে বলা সম্ভব নয়।”

দ্বিতীয় টেস্টে আগে দলে যোগ দিয়েছেন অক্ষর প‍্যাটেল। তিনি এই ম‍্যাচে তিনি নামবেন কিনা তা নিয়ে খোলসা করলেন না বুমরাহ। অক্ষর প্রসঙ্গে বুমরাহ বলেন,” পিচের পরিস্থিতি দেখে ঠিক করব কী কম্বিনেশন হওয়া উচিত। নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নামব। অক্ষর আগের সিরিজেও দলে ছিল। দলে ওর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বল-ব্যাট দুটোতেই দলে অবদান রাখে। তবে ভারসাম্য অনুযায়ী দলে জায়গা পাবে কিনা সেটা এখনও বলা সম্ভব নয়।”

আরও পড়ুন:Atk Mohunbagan: আইএসএলের ট্রফি জয়ই লক্ষ‍্য বাগান ব্রিগেডের

 

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...