Wednesday, June 24, 2026

Corona update: করোনা নিয়ে চিন্তা কমছে দেশে, দৈনিক মৃত্যু ১০০এর নিচে

Date:

Share post:

করোনা(Corona) নিয়ে একটি নতুন করে উদ্বেগের কিছু নেই বরং দেশের জনগণকে স্বস্তি দিয়ে করোনা কাটিয়ে ওঠার সুখবর এল স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry)দেওয়া রিপোর্টে। দৈনিক আক্রান্ত ৩ হাজারের কাছাকাছি নেমে এসেছে। দৈনিক মৃত্যু(Death) তিন অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেনি।তাই চিনে আতঙ্ক বাড়লেও ভারতে খানিক স্বস্তির মেজাজ।

যত সময় যাচ্ছে ধীরে ধীরে করোনা(corona) মুক্তির পথে এগোচ্ছে দেশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৪ জন। যা আগের দিনের তুলনায় প্রায় ১৪ শতাংশ কম। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন আত্মতুষ্টি নয় বরং নিয়ম মেনে করোনা মুক্তির পথে এগিয়ে যেতে হবে। দৈনিক আক্রান্তের সংখ্যাটা এক সময় তিন লক্ষে পৌঁছে গিয়েছিল, আজ নেমে এসেছে সাড়ে ৩ হাজারের কাছাকাছি।

পাশাপাশি চিন্তা কমিয়ে ১০০ এর নিচে নামল দৈনিক মৃত্যু।গত ২৪ ঘণ্টায় দেশে মৃত ৮৯ জন। গত কয়েক মাসের নিরিখে এই সংখ্যাটা সর্বনিম্ন বলে মনে করা হচ্ছে। সারা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৮০৩ জনের। পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৩১ হাজার ৫১৩ জন করোনাকে জয় করেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ১৮৫ জন।

তবে ডাক্তার এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী জোর কদমে চলছে টিকাকরণের কাজ।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৯ কোটি ৯১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৮ লক্ষের বেশি মানুষ।


 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...