Wednesday, June 24, 2026

ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: ঢাকার ভারতীয় হাইকমিশন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ১২শ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার (১১ মার্চ) হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও শক্তিশালী করতে এবং মানুষে মানুষে সংযোগ স্থাপনের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

ভারতীয় হাইকমিশন জানায়, আইজিসিসির শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে আইজিসিসির শিক্ষার্থীরা গত মাসে প্রয়াত হওয়া সংগীত জগতের তিন মহান ব্যক্তিত্ব— লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

২০১০ সালের ১১ মার্চ ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের তৎকালীন সভাপতি ড. করণ সিং এবং বাংলাদেশের তৎকালীন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কেন্দ্রটি ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসংগীত, নৃত্য, হিন্দি ভাষা ও যোগব্যায়াম বিষয়ে ভারতীয় গুরু ও প্রশিক্ষকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সংযোগের প্রচার করে।

আরও পড়ুন:ইপিএফে সুদের হার কমে ৮.১ শতাংশ, মোদি সরকারের সিদ্ধান্তে মধ্যবিত্তের মাথায় হাত

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...