Wednesday, March 11, 2026

Kolkata Lady Pilot: ইউক্রেন থেকে শয়ে শয়ে পড়ুয়াকে ফিরিয়েছেন বাঙালি মহিলা পাইলট

Date:

Share post:

রাশিয়া ইউক্রেন যুদ্ধের(Russia Ukraine war)এক পক্ষকাল অতিক্রান্ত হল তা সত্ত্বেও এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এর মাঝেই খবরের শিরোনামে উঠে আসে হাজার হাজার ভারতীয় পড়ুয়ার ইউক্রেনে (Ukraine) আটকে থাকার কথা। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ২৬ ফেব্রুয়ারি ভারত সরকারের( Government of India) পক্ষ থেকে ‘অপারেশন গঙ্গা'(Operation Ganga)শুরু করা হয়। আর এই গুরুত্বপূর্ণ কাজের অন্যতম কাণ্ডারি এক বঙ্গ ললনা, পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty)।

আর্থিক নিষেধাজ্ঞা না তুললে ভেঙে পড়তে পারে স্পেস ষ্টেশন, আমেরিকাকে হুমকি রাশিয়ার

রুশ বাহিনীর আক্রমণে কার্যত যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, চারিদিকে শুধুই ধ্বংসের ছবি। এর মাঝেই বিভিন্ন দেশ তাঁদের নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। তেমনই ভারত সরকারের পক্ষ থেকে দফায় দফায় সে দেশে আটকে পড়া ছাত্রদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। আর এই মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ এক সদস্য কলকাতার মেয়ে মহাশ্বেতা চক্রবর্তী। এখনও পর্যন্ত প্রায় ৮০০ জনেরও পড়ুয়াকে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে নিরাপদে সরিয়ে আনতে ছয়টি বিমান চালিয়েছেন মহাশ্বেতা।‘অপারেশন গঙ্গা’র(Operation Ganga)অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করেন এই বঙ্গ তনয়া। ২৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিমানে করে প্রায় ৮০০ এর বেশি ভারতীয়দের নিয়ে দেশের মাটিতে ফিরেছেন তিনি। আত্মপলব্ধির এই অভিজ্ঞতাকে ভাষায় ব্যক্ত করা কঠিন স্বীকার করছেন মহাশ্বেতা নিজেই। দিনে ১৩-১৪ ঘণ্টা টানা এয়ারবাস এ৩২০ বিমান (A320 flight)চালাতে হয়েছিল তাঁকে। কিন্তু পড়ুয়াদের আতঙ্কের কাছে এই পরিশ্রম কিছুই না। বাড়ি ফিরতে মরিয়া ছিলেন ওই পড়ুয়ারা,বলছেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান আকাদেমি থেকে স্নাতক পাশ করা মহিলা পাইলট মহাশ্বেতা চক্রবর্তী ( Mahasweta Chakraborty)। গভীর রাতে আসা একটা ফোন আর ঘন্টা দুয়েকের মধ্যে ‘অপারেশন গঙ্গা’র দায়িত্ব সামলানো – ঘরের ছেলে মেয়েদের তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন মহাশ্বেতা ।

 

spot_img

Related articles

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...

অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে! কয়লা মাফিয়ার বিজেপিতে স্থায়ী সদস্যপদ পাওয়ায় তোপ শশী-পার্থর

বিজেপি অপরাধী-দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা। ক্রিমিনালদের দলে নিয়েই দলভারী করছে বিজেপি (BJP)। কয়লা মাফিয়া হিসেবে পরিচিত জয়দেব খাঁ-কে (Joydeb Kha)...

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...