Wednesday, June 24, 2026

Smriti Mandhana: নজির গড়লেন স্মৃতি, করে ফেললেন একদিনের ক্রিকেটে পঞ্চম শতরান

Date:

Share post:

আইসিসি মহিলা বিশ্বকাপে ( Icc World Cup) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে খেলতে নেমে মিতালি রাজের (Mithali Raj) পাশাপাশি অনন্য নজির গড়লেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করতেই নজির গড়েন স্মৃতি। একদিনের ক্রিকেটে পঞ্চম শতরান করে ফেললেন তিনি। এদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৯ বলে ১২৩ রান করেন স্মৃতি মান্ধানা। আর এই শতরান আসতেই উচ্ছসিত স্মৃতি।

এদিন এই নজির গড়তেই স্মৃতি বলেন,” আমার স্মৃতিশক্তি খুব খারাপ। তাই এই শতরানকে ঠিক কোথায় রাখব, বলতে পারছি না। যেহেতু শুরুতে উইকেট পড়ে গিয়েছিল এবং আগের ম্যাচে হারতে হয়েছিল, সেই জায়গা থেকে বলতে পারি, এই ইনিংস বেশ উপরের দিকেই থাকবে।”

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান করে নিজের ইনিংস নিয়ে স্মৃতি বলেন,” আমার স্বভাব বিরুদ্ধ ইনিংস এটা। সাধারণত আমি ৯০-১০০ স্ট্রাইক রেট রেখে ব্যাট করি। পরে হরমনপ্রীত কৌরের সঙ্গে যে ভাবে ব্যাট করলাম, তাতে আমি খুশি। গত ম্যাচে হারার পর আমরা টিম মিটিংয়ে আলোচনা করেছিলাম, রান তুলতে হবে, ছন্দ ধরে রাখতে হবে। সেটাই করতে পেরেছি।”

আরও পড়ুন:Mithali Raj: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন মিতালি

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...