Sunday, March 29, 2026

Kolkata Book Fair: বইমেলায় কেপমারির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী

Date:

Share post:

বইমেলায় কেপমারির অভিযোগে গ্রেফতার এক অভিনেত্রী। শনিবার পকেটমার সন্দেহে তাঁকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ময়দান থেকে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। জানা গেছে ধৃত অভিনেত্রীর নাম রূপা দত্ত।

আরও পড়ুন: WB BY Election: তৃণমূলে চমক! আসানসোলে প্রার্থী শত্রুঘ্ন ও বালিগঞ্জে বাবুল

পুলিশ সূত্রে খবর, শনিবার বইমেলা প্রাঙ্গনে পুলিশকর্মীরা টহল দেওয়ার সময় একটি মহিলাকে বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলতে দেখে পুলিশ। তাতেই সন্দেহের দানা বাঁধে। পুলিশের এক আধিকারিক জানতে চান এই ব্যাগ কেন ফেলে দিচ্ছেন? তাতে সদুত্তর না মেলায় মহিলা পুলিশ এসে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালায়। আর তাতেই দেখা যায়, ওই মহিলার ব্যাগের মধ্যে রয়েছে অনেক মানিব্যাগ। তার মধ্যে প্রচুর টাকাও রয়েছে। তখন পুলিশের সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় মহিলাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।জেরার মুখে ভেঙে পড়েন তিনি। জানা যায় নাম পরিচয়। পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার নাম রূপা দত্ত। পেশায় অভিনেত্রী। টলিউডের একাধিক জনপ্রিয় সিনেমা এবং বলিউডের সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনের পর্দায় তিনি বেশ পরিচিত মুখ।

পুলিশি জেরায় রূপা জানিয়েছেন, বিভিন্ন জনবহুল এলাকা, মেলা, অনুষ্ঠানে গিয়ে কেপমারি করতেন তিনি। এদিনও সেই উদ্দেশে বইমেলায় এসেছিলেন। তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। মিলেছে একটি ডায়েরিও, যেখানে কেপমারির হিসেব লেখা রয়েছে। তবে এক অভিনেত্রী হয়েও কেন এমন কাজ করতেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ। রূপার সঙ্গে কোনও বড় চক্র জড়িয়ে রয়েছে কিনা, তা জানারও চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০০৫ সালে ‘সাথী’ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী রূপা দত্ত। পরে পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে জনপ্রিয় হন ‘জয় মা বৈষ্ণোদেবী’ সিরিয়ালে অভিনয়ের জন্য।যদিও একাধিকবার বিতর্কে জড়িছেন এই অভিনেত্রী।

Related articles

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...

রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুটিং চলাকালীন দিঘার সমুদ্র সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা...

দুয়ারে সরকার-এর পর দুয়ারে ডাক্তার, বাঁকুড়ার রাইপুরে উন্নয়ন বার্তা নেত্রীর

পুরুলিয়ার মানবাজারের পর বাঁকুড়া রাইপুরে ঠাকুরমনি সরেন-সহ আরও ৬ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই...

কমিশন-বিজেপি আঁতাঁতে আরও এক ‘পক্ষপাতদুষ্ট’ আধিকারিক! ফাঁস করল তৃণমূল

বাংলা (West Bengal) দখলের সবরকম প্রচেষ্টায় এবার বাংলার পুলিশ-প্রশাসনের আধিকারিক বদল করে ভোট বাক্স ভরানোর চেষ্টায় বিজেপি (BJP)।...