Wednesday, March 18, 2026

ইউপি-তে জয়ের পরই বিজেপি-র গিফট কার্ড: ইপিএফ-এর সুদ কমানোয় তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে শুধু সমালোচনা নয়, এক জোট হয়ে প্রতিবাদের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো।

 

“উত্তরপ্রদেশের ভোটে জয়ের পরই গিফট কার্ড নিয়ে এল বিজেপি (BJP) সরকার! গত চার দশকে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ডের সুদের হার সবচেয়ে কমানো হয়েছে।“ EPF-এর সুদের হার কমানো নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, নিজের টুইটার হ্যান্ডেলে পরপর তিনি টুইট করেন মমতা। সেখানে তিনি লেখেন,
“উত্তরপ্রদেশের ভোটে জয়ের পরই গিফট কার্ড নিয়ে এল বিজেপি (BJP) সরকার! গত চার দশকে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ডের সুদের হার সবচেয়ে কমানো হয়েছে। এর জেরে অতিমারির পর দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্ত শ্রমিক ও কর্মচারীদের উপর আর্থিক চাপ বাড়বে।“ মুখ্যমন্ত্রী অভিযোগ, কেন্দ্রের এই পদক্ষেপ কৃষক-শ্রমিক-মধ্যবিত্তের স্বার্থবিরোধী। কেন্দ্র সাধারণ মানুষকে অনিশ্চিয়তার মধ্যে ঠেলে দিয়ে বড় পুঁজিপতিদের স্বার্থ দেখছে। কেন্দ্রের এই কালো উদ্যোগকে ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করে দেওয়ার ডাক দেন মমতা।

যুদ্ধের আঁচে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা ছিল। কিন্তু না করে শনিবার জানা যায়, ২০২১-২২ অর্থবর্ষে ইপিএফ-এর সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ করা সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র। ফলে প্রায় ৬ কোটিরও বেশি চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ পড়বে। এই সিদ্ধান্ত নিয়ে শুধু কেন্দ্রের সমালোচনা নয় এক জোট হয়ে প্রতিবাদের ডাক দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

 

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...