Saturday, April 4, 2026

পোলিশ সীমান্তের কাছে বিমান হামলা রুশ সেনার, বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

পোলিশ সীমান্তের (Polish Border) কাছে বিমান হামলা (Air Strike) রুশ (Russia) সেনার। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। আহত শতাধিক।

রাশিয়ান (Russia) সেনা পশ্চিম ইউক্রেনের লভিভের বাইরে একটি সামরিক প্রশিক্ষণ গ্রাউন্ডে আটটি বিমান হামলা (Air Strike) চালায়। এই হামলায় মৃত্যু হয় ৩৫ জনের। আহত শতাধিক। এমনটাই জানিয়েছে ইউক্রেন সরকার।

আরও পড়ুন: Russia Ukraine War :নাগাড়ে গোলাবর্ষণ, পোল্যান্ডে সরানো হল ভারতীয় দূতাবাস

অন্যদিকে, শনিবার রুশ বাহিনীর গুলিতে প্রাণ যায় এক শিশু-সহ ৭ জনের। কিভ (Kyiv) থেকে ৩৬ কিলোমিটার দূরে পেরেমোগা গ্রাম। শুক্রবার মানবিক করিডরের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছিল। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন ৭ জন। তাঁদের মধ্যে এক শিশু-সহ একাধিক মহিলাও ছিলেন। শনিবার তাঁদের সকলের মৃত্যু হয়। আহত হয়েছেন বহু।

রবিবার ১৮ দিনে পা দিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War)। ইতিমধ্যে রাশিয়ার আক্রমণে তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের একাধিক শহর। দেশ ছেড়ে পালিয়েছেন লক্ষ-লক্ষ মানুষ।



Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...