Wednesday, April 1, 2026

Virat Kohli: ফের ব্যর্থ বিরাট! টেস্টে ব্যাটিং গড় নামল পঞ্চাশের নিচে

Date:

Share post:

বেঙ্গালুরু টেস্টের দু’ইনিংসেই ব্যর্থ বিরাট কোহলি। নিট ফল, এই প্রথমবার তাঁর টেস্ট ব্যাটিং গড় নেমে গেল পঞ্চাশের নিচে! চিন্নাস্বামী পিচে দু’ইনিংসে বিরাটের রান যথাক্রমে ২৩ এবং ১৩। টেস্টে তাঁর ব্যাটিং গড় এই মুহূর্তে ৪৯.৯৬। একদিনের ক্রিকেটে ৫৮.০৭ এবং টি-২০তে ৫১.৫০। এই টেস্টে মাঠে নামার আগে কিং কোহলি ছিলেন একমাত্র ক্রিকেটার, যাঁর তিন ফরম্যাটেই ব্যাটিং গড় পঞ্চাশের বেশি। কিন্তু রবিবার তা হাতছাড়া হল।

আড়াই বছরেরও বেশি হয়ে গেল বিরাটের ব্যাটে কোনও আন্তর্জাতিক সেঞ্চুরি নেই। গত কয়েক মাসে নেতৃত্ব নিয়ে সরাসরি বোর্ডের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। এবার ব্যাটসম্যান বিরাটকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিল। প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট। তার পর থেকে ২৯টি টেস্ট ইনিংসে বিরাটের রান ৮২৮।

প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর মনে করছেন, বিরাটের টেকনিকে কোনও সমস্যা নেই। বরং ভুল শট নির্বাচন ও আত্মবিশ্বাসের অভাব তাঁকে ভোগাচ্ছে। কবে বিরাটের ব্যাট থেকে বড় রানের ইনিংস আসে, আপাতত তারই অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

আরও পড়ুন- India vs Sri Lanka: শ্রেয়স-বুমরাদের দাপটে টেস্টের দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া

Related articles

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...