Tuesday, June 23, 2026

Pakistan-imran khan : বেলাগাম মূল্যবৃদ্ধি , পাকিস্তানে কোণঠাসা ইমরান, বিপক্ষে সেনাও

Date:

Share post:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গদি কি টলোমলো? পাকিস্তানে ক্রমশই কোণঠাসা হচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এমনিতেই বেকারত্ব ও আর্থিক সমস্যায় জেরবার পাকিস্তানের মানুষ। এর সঙ্গে যোগ হয়েছে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি । আর মূল্যবৃদ্ধি এতটাই আকাশছোঁয়া যে সাধারণ মানুষ চাল -ডাল -তেল কিনতে পারছেন না । ফলে বিরোধীরা তো বটেই ইমরানের কট্টর সমর্থকরাও এখন প্রকাশ্যে বিরোধিতা শুরু করে দিয়েছেন। এমনকী পাকিস্তানের সেনাবাহিনীও ক্রমশই ইমরানের বিপক্ষে চলে যাচ্ছে।

 

এক লিটার দুধ ১৫০ টাকা, এক কিলো মুরগির মাংস ৩৪০ টাকা, এক কেজি চিনি ১০০ টাকা, এক ডজন ডিম ১৪১ টাকা। রোজকারের নিত্যপণ্যের এখন এমনই আকাশছোঁয়া দাম পাকিস্তানে। আর এসবের মধ্যেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বিবৃতি দিয়েছেন ‘আলু-টোম্যাটোর মূল্য নিয়ন্ত্রণ নিয়ে রাজনীতি করা উচিত নয়। আলু, টোম্যাটোর দাম জানতে রাজনীতিতে যোগ দিইনি। দেশের তরুণ প্রজন্মের স্বার্থেই রাজনীতিতে যোগ দিয়েছিলাম।’ আর ইমরানের এই বিবৃতির পরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের রাজনীতি। বিরোধীরা প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন দেশের মানুষ খেতে না পেলে আর স্বার্থ কী বাকি থাকে? প্রধানমন্ত্রীর উচিত অবিলম্বে পদত্যাগ করা। যদিও বিরোধীদের এই দাবিকে মোটেই আমল দিতে চান না ইমরান তাঁর তরফ থেকে এই নিয়ে পাল্টা কোনো বিবৃতিও আসেনি।

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...