Friday, April 3, 2026

বাবা প্রার্থী: আসানসোলে প্রচারে আসছেন সোনাক্ষী, মলয় ঘটককে ফোন শত্রুঘ্নর 

Date:

Share post:

বলিউড তারকা সোনাক্ষী সিনহা প্রচার করতে আসছেন আসানসোলে । সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা আসানসোলে তৃণমূলের প্রার্থী । তাই বাবার হয়ে জান লড়িয়ে প্রচারে নামছেন মেয়ে। সোমবারই মলয় ঘটককে ফোন করে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন শত্রুঘ্ন সিনহা।

 

আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচারে আসছেন তাঁর মেয়ে বলিউড তারকা- নায়িকা সোনাক্ষী সিনহা। সোমবার সকালে মন্ত্রী মলয় ঘটককে ফোন করেন শত্রুঘ্ন সিনহা। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়। শত্রুঘ্ন জানিয়েছেন, দু একদিনের মধ্যেই তিনি আসানসোলে আসবেন। সেখানেই ঘাঁটি গেড়ে মনোনয়ন থেকে প্রচারপর্ব সবটা সারবেন।

সোমবার সকালে ফোনে কথা বলার সময়ই মলয় ঘটক শত্রুঘ্নকে বলেন, কোনো চিন্তা করবেন না। অন্তত দুলক্ষ ভোটে আমরা জিতব। আপনি শুধু আসানসোলে চলে আসুন। এখানকার দলের কর্মী- সমর্থকরা প্রচন্ড উৎসাহী আপনাকে সঙ্গে নিয়ে প্রচারে নামতে। মলয় ঘটক পরে জানান, আসানসোলে একটা ভালো আস্তানার খোঁজ চালানো হচ্ছে যেখানে থাকবেন শত্রুঘ্ন সিনহা। সেখানে থেকেই প্রচারে গোটা আসানসোল চষে ফেলবেন৷

সোমবার থেকেই আসানসোলে প্রচারে নেমে পড়ছেন দলের কর্মীরা। রয়েছে কর্মীসভা। দেওয়াল লিখনও শুরু হয়ে যাবে সোমবার থেকেই। শত্রুঘ্ন সিনহা আসানসোলে এসে পৌছনোর পর তাঁর সঙ্গে কথা বলে প্রচারের অভিমুখ ঠিক করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সোনাক্ষী সিনহা বাবার প্রচারে এসে যে ঝড় তুলবেন তা বলাই বাহুল্য।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...