Friday, April 3, 2026

বিজেপির সংসদীয় দলের বৈঠকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব মোদি

Date:

Share post:

বিজেপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার কংগ্রেসকে(Congress) আক্রমণ শানানোর পাশাপাশি, পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। জানালেন, রাজনীতিতে পরিবারবাদ দেশকে নষ্ট করে দিচ্ছে। মানুষ বিজেপিকে(BJP) পছন্দ করছে তার কারণ হল বিজেপি পরিবারবাদের রাজনীতির বিরুদ্ধে লড়াই করে। শুধু তাই নয়, এই প্রসঙ্গে দলের এক সাংসদের পুত্রর টিকিট তিনি নিজে খারিজ করে দেন বলেও এদিনের বৈঠকে জানিয়ে দেন মোদি।

উল্লেখ্য, প্রয়াগরাজের বিজেপি সাংসদ রীতা বহুগুনা যোশী উত্তরপ্রদেশ নির্বাচনে লখনউ আসন থেকে নিজের পুত্রের জন্য টিকিটের আবেদন জানিয়েছিলেন। তবে তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়। এদিনের বৈঠকে এই ঘটনার দায় নিজের কাঁধে নেন প্রধানমন্ত্রী এবং পরিবারবাদের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। দলের সকল সাংসদকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দলে কোনওভাবেই পরিবারবাদের রাজনীতির অনুমতি দেওয়া হবে না। অন্য দলের পরিবারবাদের বিরুদ্ধে লড়তে গেলে নিজের দলকে পরিবারবাদ মুক্ত করতে হবে। এরপরই প্রধানমন্ত্রী বলেন, যদি কোনও নেতা, সাংসদের পরিবারের কারও টিকিট খারিজ হয়ে থাকে তবে তার দায় আমার।

আরও পড়ুন:দলীয় কাউন্সিলর খুনের প্রতিবাদ, বিধানসভার বাইরে বিক্ষোভ যুব কংগ্রেসের

এছাড়াও এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন যে সকল আসনে বিজেপি হেরেছে সেখানে কি কারণে হার হয়েছে তা অনুসন্ধান করার নির্দেশ দেওয়া হয়েছে সাংসদদের। সাংসদরা হারের কারণ অনুসন্ধান করার পর ওখানে নতুন করে কাজ শুরু করা যাবে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...