Thursday, April 9, 2026

লাইভ খবরে যুদ্ধের প্রতিবাদে রুশ সাংবাদিক, ১০ দিনের কারাবাস

Date:

Share post:

লাইভ টিভিতে খবর পড়ার সময় ইউক্রেন- রুশ যুদ্ধের প্রতিবাদে প্লাকার্ড প্রদর্শন । আর তার জেরে ১০ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল রাশিয়ান সাংবাদিক মেরিনা অভসিয়ানিকোভাকে। কারণ, রাশিয়ায় বর্তমানে এ ধরনের সংবাদ প্রকাশ ও সম্প্রচারকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার সরকারি টিভি চ্যানেলের সান্ধ্যকালীন সংবাদ পাঠের সময়  যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড দেখান উপস্থাপিকা অভসিয়ানিকোভা। প্ল্যাকার্ডে লেখা ছিল “যুদ্ধ নয় । যুদ্ধ বন্ধ করো। মিথ্যে প্রচারে বিশ্বাস করবেন না।  এখানে মিথ্যে বলা হয়।” জানা গিয়েছে, অভসিয়ানিকোভা  রাশিয়ার  নিউজ চ্যানেল ‘চ্যানেল ওয়ান’-এর সম্পাদক।  যদিও রাশিয়ার সরকারি  সংবাদ মাধ্যমগুলো এই খবরের সত্যতা স্বীকার করেনি।  প্রতিবাদের খবরটি প্রকাশও করেনি। একটি বেসরকারি সংবাদমাধ্যম তাদের পত্রিকায় খবরটি প্রকাশ করলেও প্ল্যাকার্ডের লেখাগুলো অস্পষ্ট করে দেয়। এই প্রতিবাদ করার সাহস দেখানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন তাঁকে।

Related articles

তামিমের হাত ধরেই শুরু সংস্কার, বিপুল বাড়ল ক্রিকেটারদের ম্যাচ ফি

তামিম ইকবালের (Tamim Iqbal )হাত ধরেই সংস্কারের প্রক্রিয়া শুরু বাংলাদেশ ক্রিকেটের(BCB)। মহিলাদের ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি থেকে বার্ষিক...

বরাহনগরে দলীয় প্রার্থীদের নিয়ে তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনপ্লাবন

বরাহনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতকে (Debdeep Purohit) নিয়ে ডানলপ...

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...