Monday, April 6, 2026

Fire: রাতের কলকাতায় বিধ্বংসী আগুন!পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

Date:

Share post:

ফের রাতের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভস্মীভূত দুটি কারখানা। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে বেহালার চণ্ডীতলায় একটি প্লাস্টিক কারখানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন।দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।

আরও পড়ুন:বাবার অস্ত্রোপচার শেষ হতেই গাড়ি চালিয়ে কর্মিসভায় বাবুল, উষ্ণ অভ্যর্থনা সমর্থকদের

জানা গেছে, কারখানার পেছনে একটি কনস্ট্রাকশনের বেশ কয়েক মাস কাজ চলছিল। সেখানেই রাতের খাবারের জন্য শ্রমিকরা রান্না করার সময় অসাবধানতাবশত প্রথমে একটি তাঁবুতে আগুন লাগে। তারপর আগুন ছড়াতে থাকে ওপরে একের পর এক তাঁবুতে। সেখান থেকেই আগুন লাগে প্লাস্টিক কারখানায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু পরিস্থিতির ভয়াবহতা দেখে আরও একটি ইঞ্জিন আনা হয়। খবর ঘটনাস্থল পরিদর্শনে যান  স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়।

আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।এদিকে নাইট শিফটে কর্মরত কয়েকজন শ্রমিক আটকে পড়েন কারখানায়। দমকল কর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন। কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা তদন্ত করে দেখছে দমকল।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...