Monday, April 6, 2026

Purulia Councilor Murder: ঝালদায় কাউন্সিলর খুনের কিনারায় এবার CID

Date:

Share post:

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় পুলিশের সাহায্য নিয়ে তদন্ত শুরু করল CID।বুধবার বিকেলেই ৬ সদস্য নিয়ে SIT এর দল গঠন করা হয়। পাশাপাশি খুনের তড়িঘড়ি কিনারা করতে CID তদন্ত শুরু হয়েছে।এদিকে নিহত কাউন্সিলরের ভাইপোকে গ্রেফতার করে তাকে বুধবারই আদালতে তোলা হয়। ধৃতের চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় পুরুলিয়া জেলা আদালত।

আরও পড়ুন:Fire: রাতের কলকাতায় বিধ্বংসী আগুন!পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

এদিন নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে যান CID আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক ধরে নিহত তপন কান্দুর স্ত্রী-সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। খুনের দিন পূঙ্খানুপুঙ্খ বিষয় নিয়ে কথা বলা ছাড়াও পারিবারিক কোনও শত্রুতা ছিল কিনা, তা নিয়েও জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।

খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুভাষ গড়াই। পেশায় পুরসভার কর বিভাগের স্থায়ী কর্মী তিনি। কাউন্সিলর খুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি । তবে ওই এফআইআরে কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ ছিল না। ঘটনার পরেরদিন রাতেই নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা লিখিত অভিযোগ করেন পুলিশ সুপারের কাছে। তাতে তিনি ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ-সহ ৬ জনের বিরূদ্ধে ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ করেন। সেই সূত্র ধরেই এফআইআরে নাম থাকা ধৃত দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...