Monday, April 6, 2026

Covid update:বিশ্ব জুড়ে উদ্বেগ, দেশে স্বস্তি ফেরাল করোনা গ্রাফ!

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে উদ্বেগ কাটছে না। বিশ্ব জুড়ে নতুন ভ্যারিয়েন্ট নিয়েও ফের জোরালো ইনিংস শুরু করেছে করোনা। চিনের(China) পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। ইউরোপের অবস্থাও বেশ কঠিন। এর মধ্যে স্বস্তি দিয়ে ভারতে (India) নিম্নমুখী করোনা গ্রাফ।

দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে, কিন্তু ইতিমধ্যেই চিন, ইউরোপের বিভিন্ন দেশের পরিস্থিতি দেখে নতুন করে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে মোদি সরকার।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন। এই মুহূর্তে সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা  প্রায় ২৭ হাজার ৮০২।  তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু হার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে  একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে  মোট মৃত্যু  ৫ লক্ষ ১৬ হাজার ৩৫২। পাশাপাশি সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৬১ হাজার ৯২৬ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৩ হাজার ৩৮৩ জন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সারা দেশে এখনও পর্যন্ত প্রায় ১৮১ কোটির বেশি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...