Wednesday, April 1, 2026

রেলের নজরদারির অভাবে ধুঁকছে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন সাবওয়ে

Date:

Share post:

নেই রেলের তরফে কোনও নজরদারি। রক্ষনাবেক্ষণও ঠিকঠাক নেই। যার ফলে ধুঁকছে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন সাবওয়ে। পরিস্থিতি এতটাই খারাপ যে কোনও সময়ে ঘটে যেতে পারে ছোটো-বড়ো দুর্ঘটনা।

হাওড়া-বর্ধমান মেইন লাইন শাখার শেওড়াফুলি জংশন স্টেশন। জিটিরোড থেকে গঙ্গার দিকে আসার এই সাবওয়ে দীর্ঘদিনের। রক্ষনাবেক্ষনের অভাবে এই সাবওয়ের রেল লাইনের নীচে টিনের সেড ভেঙে ঝুলছে। বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই সাবওয়ে দিয়ে প্রতিদিন কয়েক হাজার পথচারী শেওড়াফুলি বাজারে যাতায়াত করে। এছাড়াও শেওড়াফুলি গঙ্গার ফেরিঘাট দিয়ে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যাতায়াত করে বহু মানুষজন। এছাড়াও নিত্যযাত্রীরা এই সাবওয়ে দিয়ে ট্রেন ধরেন। সারাদিন ট্রেন যাতায়াতের জন্য প্রচুর কম্পনের কারনে ভেঙে পড়তে পারে টিনের শেড। অবিলম্বে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে পথচারীরা।

আরও পড়ুন- BJP: বিজেপি সাংসদের নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য, ধন্যবাদ জ্ঞাপন জগন্নাথের

Related articles

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের...