Friday, April 3, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে আরও আগ্রাসী রুশ সেনা। রুশ বোমার নিশানায় এবার বন্দর শহরের একটি আঁকা শেখানোর স্কুল। শুধুমাত্র কিভেই মৃত্যু ২২৮ জনের।
  • ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্রের দেহ আজই পৌঁছল বেঙ্গালুরুতে। নিহত ছাত্রের দেহদানের ইচ্ছাপ্রকাশ পরিবারের।
  • সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় অশনি। নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে। এর ফলে শুষ্ক আবহাওয়ার মাঝেই জলীয়বাষ্প বাড়তে থাকায় অস্বস্তিজনক গরম বোধ হবে।
  • আজ সংসদ ও রাজ্য বিধানসভার অধিবেশন রয়েছে। বেলা ১১টা থেকে ওই দু’টি অধিবেশন শুরু হওয়ার কথা।
  • ঝালদার সদ্য নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় পাঁচ পুলিশকর্মীকে বসিয়ে দিল পুরুলিয়া জেলা পুলিশ।
  • আজ আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শুরু করেছেন প্রার্থীরা। রবিবার প্রচারের জন্য তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা আসানসোলে পৌঁছেছেন।






Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...