Friday, April 3, 2026

Covid update: দেশে বাড়ল করোনা সংক্রমণ, নতুন স্ট্রেনের দাপট কি ভারতেও?

Date:

Share post:

নতুন করে দাপট দেখাচ্ছে করোনা (Corona), চিন(China), কোরিয়া(korea), ইজরাইল (Israel)সহ একাধিক দেশে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে, পাশাপাশি চিন্তা বাড়ছে মৃত্যু নিয়েও। গত কয়েকদিন স্বস্তিতে থাকলেও এবার উদ্বেগ বাড়ল ভারতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণের হার বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের(Health Ministry)।

ভারতের করোনা গ্রাফ নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই, বলছেন বিশেষজ্ঞরা। তবে সঠিক ভ্যাকসিনেশন আর কড়া বিধি পালন প্রয়োজন।স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ ১৫৮১ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। যা সোমবারের তুলনায় সামান্য বেশি। তাহলে কি ওমিক্রনের নতুন স্ট্রেনের দাপট ভারতেও?  চিকিৎসকেরা বলছেন দেশে চতুর্থ ঢেউ আসার আগে করোনা পরিস্থিতি অনেকটাই ভাল। দৈনিক কোভিড (COVID-19) গ্রাফে তেমন বড়সড় বদল নেই। একদিনে সামান্যই বাড়ল দেশের করোনা সংক্রমণ, মৃত্যু।  দেশে সুস্থতার হার ৯৬.৯ শতাংশ প্রায়।

তবে এই মুহূর্তে BA.2 – এই ভ্যারিয়েন্টটি এবার জাঁকিয়ে বসছে দেশে। বিশ্বের একাধিক দেশে বিশেষত ইউরোপে এই স্ট্রেনটি দাপট দেখিয়েছে ইতিমধ্যে। মনে করা হচ্ছে, চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আগে দেশে কমবেশি এই ভ্যারিয়েন্টটি খানিকটা বিপদ বাড়াবে। বিশেষজ্ঞদের মত,এই ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করতে দেশের প্রত্যেকের প্রয়োজন বুস্টার ডোজ। ইতিমধ্যে ১৮১ কোটি ৫৬ লক্ষের বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ১২ বছর বয়স হলেই করোনা টিকা (Corona vaccine)মিলছে। সেইসঙ্গে ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার কাজ চলছে।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...