Saturday, April 11, 2026

আপনার মন্তব্যে নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে: রামপুরহাটকাণ্ডে রাজ্যপালকে কড়া চিঠি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। জবাবে কড়া চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ধনকড়ের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুখ্য়মন্ত্রী লেখেন, রাজ্যপালের মন্তব্যের জেরে নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে।

চিঠিতে (Letter) মুখ্যমন্ত্রী লিখেছেন, “আপনি যে মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। আপনার মন্তব্যে নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে। সাংবিধানিক পদে থেকে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য দুর্ভাগ্যজনক।”

এরপরেই তোপ দাগেন মমতা। তিনি লেখেন, “বিজেপি শাসিত রাজ্যসহ দেশের অন্যান্য ঘটনায় আপনি নীরব থাকেন। আর এ রাজ্যে কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। আপনার বিবৃতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” রামপুরহাটের ঘটনায় রাজপালের মন্তব্য নিয়ে তিনি যে অত্যন্ত অসন্তুষ্ট তা চিঠির প্রতিটি ছত্রে বুঝিয়ে দিয়েছেন মমতা।

আরও পড়ুন- দিল্লির তিনটি কর্পোরেশনকে একত্রিত করার বিল অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...