Saturday, March 28, 2026

হাটে হাঁড়ি ভাঙার নিদান, এবার পুলিশ কর্তার নিশানায় শুভেন্দু

Date:

Share post:

এবার সরাসরি এক পুলিশ কর্তার নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পুলিশ সংগঠনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে শুভেন্দুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক শান্তনু সিংহ বিশ্বাস, যিনি বর্তমানে কালীঘাট থানার ওসি।

বাঁকুড়ায় পুলিশ লাইনে ওয়েলফেয়ার কমিটির দ্বিতীয় সাধারণ সভার অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক শান্তনু সিংহ বিশ্বাসকে বলতে শোনা যায়, ”একজন বেলুন ফোলানো নেতা আছে, এখন চুপসে গেছে। জেনারেটর বন্ধ করে MLA হয়েছে। তার নামটা করে আমি নিজেকে ছোট করতে চাই না। উনি যেখানেই যান, পুলিশের কোনও বিষয় থাকলে আমাকে আক্রমণ করেন। আমি বলতে চাই, ওনার জন্য কত পুলিশ ট্রান্সফার হয়েছে। ওনার কথা না শুনলে অন্যত্র পাঠানো হয়েছে। তাই আমি এখানে নয়, কাঁথিতে গিয়ে যা বলার বলবো।”

শুভেন্দু অধিকারীকে নিশানা করা পুলিশ কর্তার বক্তব্যের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সংশ্লিষ্ট মহলে গুঞ্জন তুঙ্গে, এই পুলিশ আধিকারিক শুভেন্দু সম্পর্কে কী এমন গোপন তথ্য জানেন, যেটা তিনি কাঁথিতে গিয়ে বোমা ফাটানোর কথা বললেন। তাহলে কী শুভেন্দু নিয়ে কোনও বিস্ফোরক গোপন তথ্য প্রকাশ করার হুঁশিয়ারি দিয়ে হাটে হাঁড়ি ভাঙার ইঙ্গিত দিলেন পুলিশ কর্তা?

উল্লেখ্য, রাজ্য প্রশাসনের আধিকারিক হিসেবে শান্তনু সিংহ বিশ্বাস শুধু শুভেন্দুর সমালোচনা নয়, গঠনমূলক বার্তা দেন পুলিশ কর্মীদের। ভাইরাল ভিডিওতে সিভিক ভলান্টিয়ারদের প্রতি তাঁর উপদেশ, “সিভিক ভাইদের আমি বলছি, এমন কোনও কাজ করবেন না, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা নীচু হয়ে যায়।”

আরও পড়ুন- ফের হেঁসেলে আগুন! একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি পেট্রোল-ডিজেলও

 

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...