Monday, April 6, 2026

বিধ্বস্ত ইউক্রেন, আবার পুতিনকে বৈঠকে বসার আবেদন জেলেনস্কির

Date:

Share post:

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ (Russia- Ukraine War) চলছেই। ক্ষতিগ্রস্ত ইউক্রেনের একাধিক শহর। এরমধ্যে দু’দেশের প্রতিনিধিরা একাধিকবার আলোচনায় বসলেও কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) বহুবার সরাসরি আলোচনার আর্জি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাতে সাড়া দেননি পুতিন। এর পরিবর্তে আক্রমণের (Russia-Ukraine Conflict) তীব্রতা বাড়িয়েছে পুতিন- সেনা। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টকে আবারও সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রুশ সেনার হামলায় ইউক্রেনের বেশ একাধিক শহর রীতিমতো বিধ্বস্ত। বহু মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের  আশঙ্কা, আত্মসমর্পণের আগে ইউক্রেন ধ্বংস হয়ে যেতে পারে। এরমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ইউক্রেনকে সতর্ক করে বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাসায়নিক ও জৈবিক অস্ত্র ব্যবহার করার কথা ভাবছেন।

আরও পড়ুন: তালিবানের বিরুদ্ধে মামলা করতে চলেছে নিহত চিত্রসাংবাদিক দানিশের পরিবার

জেলেনস্কি (Volodymyr Zelenskyy) আরও বলেন, “রুশ প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin) চাইলে আলোচনায় বসতে রাজি। প্রথম বৈঠকেই ক্রিমিয়া, ডনবাস নিয়ে কথা বলব।”



Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...