Saturday, April 4, 2026

বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে দিল্লি, তালিবানের হুমকিতে সতর্কতা রাজধানীতে

Date:

Share post:

রাজধানী দিল্লিকে(Delhi) বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। সম্প্রতি এমনই এক ই-মেলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লি ও উত্তরপ্রদেশ(UttarPradesh) পুলিশ কে এই হুমকি মেল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। মেলটি পাঠিয়েছে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান(Teharik E Taliban। এহেন জঙ্গি হামলার(Terror attack) হুঁশিয়ারি পর স্বাভাবিকভাবেই রাজধানীর নিরাপত্তা ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক শীর্ষ আধিকারিক এদিন সংবাদমাধ্যমকে জানান, দিল্লি ও উত্তরপ্রদেশ পুলিশের কাছে সম্প্রতি একটি মেল আসে। এই মেলে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে দিল্লিতে। জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবানের এহেন হুমকি মেল শুধু দুই রাজ্যের পুলিশ নয় বেশকিছু সংবাদমাধ্যমের কাছেও গিয়েছে। হুমকির পর গোটা দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসেছে পুলিশ পিকেট। রেল স্টেশন মেট্রো স্টেশন শপিংমল ও দর্শনীয় স্থানগুলি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। চলছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:Petrol Diesel:ভোট মিটতেই টানা দুদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহরের সমস্ত গেস্ট হাউস হোটেলের রেজিস্টার ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে। সীমান্ত এলাকাগুলোতেও জারি রয়েছে হাই অ্যালার্ট। প্রতিটি গাড়ি তল্লাশি করছে কর্তব্যরত পুলিশ কর্মীরা। শুধু তাই নয়, সরোজিনী নগর মার্কেট সহ একাধিক বাজার বন্ধ রাখা হয়েছে। যদিও নিরাপত্তার স্বার্থে বাজার বন্ধ করা হয়েছে এমনটা মানতে রাজি নয় প্রশাসন। সবমিলিয়ে জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে প্রশাসন।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...