Wednesday, March 25, 2026

Uttarpradesh: রাংতায় মোড়া বিষ! মর্মান্তিক পরিণতি ৪ শিশুর

Date:

Share post:

লজেন্স খেয়ে মৃত্যু হল ৪ শিশুর! মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের(Uttarpradesh) কুশিনগরের কাস্য এলাকায়। রাস্তায় পড়ে থাকা ‘বিষাক্ত’ (Poison)লজেন্স খেয়ে মুশার উপজাতি পরিবারের চার শিশুর মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসেছে ইউপি সরকার(UP Government)। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

ওদের বয়স ৩ থেকে ৫, ওরা বোঝে না কিছুই, আপন খেয়ালে থাকে তাই রাংতায় মোড়া লোভনীয় লজেন্সের মধ্যেই যে লুকিয়ে ছিল মৃত্যুদূত তা সরল মন চিনতে পারে নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের কুশিনগর এলাকায়।’বিষাক্ত’ লজেন্স খেয়ে মৃত্যু হয়েছে মাঞ্জানা (৫), সুইটি (৩), সমর (২) ও অরুণ (৫) নামে চার শিশুর। মৃত শিশুরা মুশার উপজাতি পরিবারের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, দিলীপনগরের বাসিন্দা মুখিয়া দেবী এদিন সকালে যখন ঘর ঝাঁট দিচ্ছিলেন, সেই সময়ে ঘরের সামনের রাস্তায় একটি প্লাস্টিকের ব্যাগ পান তিনি। তার মধ্যে ছিল পাঁচটি লজেন্স ও কয়েকটি কয়েন। মুখিয়া দেবী তাঁর তিন নাতিকে ওই লজেন্স খেতে দেন, সেই সময় তিন ভাইবোনের সঙ্গে খেলতে এসেছিল পাশের বাড়ির অরুণও। তাকেও একটি টফি দেন তিনি।এরপরই অচৈতন্য হয়ে পড়ে ৪ শিশু। ক্রমশ তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর দ্রুত তাদের স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।

ঘটনার জেরে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশে পুলিশ। লজেন্স খেয়ে শিশুমৃত্যু ? কীভাবে ? রহস্য দানা বেঁধেছে। উদ্ধার হওয়া ব্যা থেকে যাওয়া একটি লজেন্স উদ্ধার করে তার নমুনা পরীক্ষা করতে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বিষক্রিয়ার জেরে এই ঘটনা। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সন্তানহারা পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছে যোগী সরকার।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...