Saturday, June 27, 2026

এবার রামপুরহাটে এসডিপিও-র দায়িত্বে ঝাড়গ্রামের ডিএসপি

Date:

Share post:

রামপুরহাট ঘটনার জেরে এসডিপিও (Rampurhat SDPO) হিসেবে নিয়োগ করা হল ঝাড়গ্রামের ডিএসপি ধীমান মিত্রকে (Dhiman Mitra)। বগটুই হত্যাকাণ্ডের পরেই সরিয়ে দেওয়া হয়েছিল রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদকে। এর আগে রামপুরহাট ঘটনায় আগেই সাসপেন্ড করা হয়েছিল আইসি-কে। গতকাল বীরভূম জেলা গোয়েন্দা দফতরের এক অফিসার এবং ১২ সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Police Super Nagendra Nath Tripathi)৷

২০২১ সালের জানুয়ারি মাসে ঝাড়গ্রামে বদলি হয়ে এসেছিলেন ধীমান মিত্র। এর আগে তিনি ছিলেন উত্তরবঙ্গে। প্রথমে ডাব্লুসিএস (WBCS) আধিকারিক ছিলেন, পরে তিনি ডাব্লুপিএস (WBPS) আধিকারিক হন। এবার তিনি রামপুরহাটের এসডিপিও-র (Rampurhat SDPO) দায়িত্বে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বগটুই গ্রামের বাসিন্দারা বাড়িতে

সোমবার রাতে বগটুই গ্রামে খুন হন তৃণমূল কংগ্রেসের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ তার ঠিক কয়েকঘণ্টার মধ্যেই বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগে৷ অগ্নিকাণ্ডের (Rampurhat Violence) ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে৷




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...