Friday, April 3, 2026

বগটুইয়ের ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ

Date:

Share post:

রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় সিবিআইয়ের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের নজরদারিতে CBI এই তদন্ত করবে। সিট সমস্ত তদন্তের নথি CBI-এর হাতে তুলে দেবে। CBI আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে হাইকোর্টে। হাইকোর্টের এই নির্দেশ নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ হল বগটুইয়ের ঘটনায়।


আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশি অভিযান, রাজ্যের একাধিক জেলায় উদ্ধার বোমা-অস্ত্র


তৃণমূল কংগ্রেস এ বিষয়ে স্পষ্ট ভাষায় বলেছে, আদালতের সিদ্ধান্ত। এনিয়ে মন্তব্য করা নিষ্প্রয়োজন। রাজ্য সরকারের লুকোনোর কিছু নেই। সমস্ত তথ্যই প্রকাশ্যে রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবেন। কিন্তু কোন কেন্দ্রীয় এজেন্সি? যে CBI রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির সমাধান করতে পারে না। যারা নারদা-সারদায় কেন্দ্রের শাসক দলের নেতারা যুক্ত থাকলেও তাদেরকে তদন্তের আওতায় আনে না। তারাই তদন্তের দায়িত্বে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সরকার পদক্ষেপ করেছে। একের পর এক গ্রেফতার করেছে।পুলিশ কর্তাদের সাসপেন্ড করেছে এবং খোদ মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন, ক্ষতিপূরণ দিয়েছেন। তৃণমূল কংগ্রেস যখন একথা বলছে তখন একের পর এক গণহত্যায় অভিযুক্ত CPM, BJP উল্লাস প্রকাশ করেছে। যদিও এই মর্মান্তিক ঘটনায় বৃহত্তর ষোড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...