Sunday, May 31, 2026

অঘটন, ২০২২ বিশ্বকাপে নেই ইউরো চ‍্যাম্পিয়ন ইতালি

Date:

Share post:

২০২২ ফিফা বিশ্বকাপ (2022 FIFA World Cup) যোগ্যতা প্লে অফ পর্বে বড় অঘটন। ছিটকে গেল ইউরো ২০২০ চ্যাম্পিয়ন ইতালি ( Italy)। বৃহস্পতিবার উত্তর ম্যাসেডোনিয়ার কাছে ০-১ হারল ইতালি। আট মাস আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইতালি। উৎসবের রেশ মিলিয়ে যেতে না যেতেই তারা কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে দেখা যাবে না আজুরিদের।

পালেরমোর স্তেদিয়া বারবেরাতে বৃহস্পতিবার রাতে শেষমুহূর্তের গোলে নর্থ ম্যাসেডোনিয়া ইতালির বিশ্বকাপ যাত্রা আটকে দিয়েছে। ঠিক যেভাবে ২০১৮-তেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল ইতালি। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর অনেকে ভেবেছিলেন ইতালির ফুটবল ঘুরে দাঁড়িয়েছে। আবার ফিরে আসছে আজুরিদের দাপট। কিন্তু কোথায় কী? এই অঘটনের পর কোচ রবার্তো মানচিনি বলেন, “ফুটবল এরকমই। মাঝে মাঝে এরকম কিছু হৃদয়বিদারক ঘটনাও ঘটে। জুলাই মাসে ফুটবল জীবনের সেরা অভিজ্ঞতা হয়েছিল আমাদের। আর এবার পেলাম ফুটবল জীবনের সবথেকে সেরা শক”। যুগোস্লাভিয়া ভেঙে ১৯৯১-এ স্বাধীন হওয়া নর্থ ম্যাসেডোনিয়া কখনও বিশ্বকাপে খেলেনি। তাদের জয়সূচক গোলটি এসেছে ম্যাচের ইনজুরি টাইমে। বক্সের বাইরে থেকে নিচু শটে গোলটি  করেছেন আলেকজান্ডার ট্রাজোকোভস্কি। একবছর আগে জার্মানিকে হারিয়েছিল নর্থ ম্যাসেডোনিয়া। এদিন গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাদের ফুটবলাররা। এই দল ফুটবল বিশ্বে এখনও নবীন। কিন্তু জার্মানির পর ইতালিকে হারিয়ে তারা এবার ফুটবল মানচিত্রে বিশাল জায়গা করে নিল। এদিকে ইতালি হেরে যাওয়ায় পর্তুগালের বিশ্বকাপে যাওয়ার রাস্তা কিছুটা মসৃণ হয়ে গেল। একাধিক তারকা ফুটবলার না থাকা সত্ত্বেও তুরস্ককে হারিয়ে বিশ্বকাপে ওঠার আশা জিইয়ে রাখল পর্তুগাল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...