Friday, April 3, 2026

Corona update: দেশে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা,দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে

Date:

Share post:

এই মাসের শেষেই উঠে যাচ্ছে করোনা (Corona)সংক্রান্ত বিধি নিষেধ। কিন্তু তার আগেই উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ল দৈনিক মৃত্যু (Death)হার। পরিসংখ্যানেও যোগ হল নতুন সংখ্যা। চিন্তা বাড়াচ্ছে করোনা(Corona)!যদিও সংক্রমণ নিয়ন্ত্রণে।

আনন্দ পরিণত হলে শোকে, বিয়েবাড়ি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত একাধিক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। তবে চিন্তার কারণ দৈনিক মৃত্যু(Death)। যে সংখ্যাটা ৫০ এর নিচে নেমে গেছিল, একধাক্কায় তা পৌঁছে গেল ১৫০এর গণ্ডিতে।

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮৭ জন। চিকিৎসকেরা বলছেন সংক্রমণ তুলনামূলক ভাবে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু উদ্বেগ বাড়ছে মৃত্যুহার নিয়ে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন।এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা  ৫ লক্ষ ২১ হাজার ৪ জন। পাশাপশি অবশ্য স্বস্তিদায়ক সুস্থতার হার। রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২৬২ জন করোনাকে জয় করেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৮২৬ জন।

 

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...