Friday, April 3, 2026

হাল ছাড়ছে না ঘাসফুল শিবির, এবার গোয়ায় পঞ্চায়েত ভোটে লড়বে তৃণমূল

Date:

Share post:

আগামী মে মাসে গোয়ায় পঞ্চায়েত নির্বাচন (Goa Municipal Election 2022)। এই ভোটে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। গোয়ায় বিধানসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হলেও এখনই হাল ছাড়ছেনা না ঘাসফুল শিবির।‌‌

শনিবার গোয়ায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে। ২৫ জন প্রার্থীর সঙ্গে গোয়া তৃণমূলের রাজ্য নেতারাও হাজির হয়েছিলেন বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien), সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev), হরিয়ানার নেতা অশোক তানোয়ার ও তৃণমূলের গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা সৌরভ চক্রবর্তী। এছাড়াও সেই বৈঠকে হাজির ছিলেন গোয়ার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও চার্চিল আলেমাও।

আরও পড়ুন: কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ আধিকারিক, গুরুতর জখম ১

সাংসদ সুস্মিতা বলেন, কংগ্রেসের যা শোচনীয় অবস্থা গোয়ার মানুষ ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে বিকল্প শক্তি হিসেবে বেছে নেবেন। তিনি আরও বলেন, আগামী পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হবে। অন্যদিকে, সুস্মিতা দেব, সৌরভ চক্রবর্তী ও অশোক তানোয়ারকে গোয়ার ভোট সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে দিতে বলা হয়েছে।

বৈঠকে দলের (TMC) নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটে (Goa Municipal Election 2022) এমন সব আসনে বাছাই করে প্রার্থী দিতে হবে, যাতে পরিশ্রমের ফসল নষ্ট না হয়। এছাড়া বৈঠকে দলের নেতাদের একটি ই-মেল আইডি দেওয়া হয়েছে বলে খবর। যেখানে তাঁরা দলকে নিজেদের অভাব-অভিযোগ এবং পরামর্শও দিতে পারবেন।



Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...