Saturday, April 4, 2026

জিটিএ নির্বাচনের প্রস্তাবে সায় পাহাড়ের দলগুলির, মুখ্যমন্ত্রীর পাশে অজয়-অনীত-হরকা

Date:

Share post:

আগামী মে-জুন মাসের মধ্যেই পাহাড়ে জিটিএ নির্বাচন করাতে চান মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তাই এবার মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের মূল এজেন্ডা-ই হল জিটিএ নির্বাচন নিয়ে স্থানীয় দলগুলির মতামত নেওয়ার জন্য তাদের সঙ্গে আলোচনা। এবং আজ, সোমবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে দার্জিলিংয়ে পাহাড়ের স্থানীয় প্রতিটি দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবং বৈঠক শেষ মুখ্যমন্ত্রী পরিস্কার জানিয়ে দেন, বলেন, প্রায় প্রতিটি দল দ্রুত জিটিএ নির্বাচন চাইছে। একইসঙ্গে কার্শিয়াং, কালিম্পং এবং মিরিকের পুরসভা নির্বাচনে চাইছেন মুখ্যমন্ত্রী।

তবে এদিন তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পৃথক রাজ্য বা গোর্খাল্যান্ডের দাবি নিয়ে একটিও শব্দ উচ্চারণ করেননি বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি রোশন গিরি। এদিন রোশন গিরি জানান, জিটিএ নির্বাচন নিয়ে এখনও তাঁদের দলের অন্দরে কোনও সিদ্ধান্ত হয়নি। পরিবর্তে মুখ্যমন্ত্রীর কাছে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানিয়েছে তাঁরা। রোশন গিরি আরও জানান, বিজেপির সঙ্গে আর কোনও সম্পর্ক তাঁদের নেই। বিজেপি পাহাড়ের মানুষকে ধোঁকা দিয়েছে।

তবে প্রাক্তন বিধায়ক হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি, অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, অজয় এডওয়ার্ডের নবাগত হামরো পার্টি দ্রুত জিটিএ নির্বাচনের প্রস্তাবকে সমর্থন করেছেন।

সদ্য দার্জিলিং পুরসভায় ক্ষমতায় আসা হামরো পার্টির সুপ্রিমো অজয় এডওয়ার্ডও এ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দার্জিলিংয়ের উন্নয়নে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। এবং তিনি জানিয়েছেন রাজ্য সরকার তাঁদের পাশে থাকবে বলে সমস্তরকমের আশ্বাস দিয়েছেন।

আনীত থাপা এবং হরকা বাহাদুর ছেত্রীও দ্রুত জিটিএ নির্বাচন চাইছেন। এবং দার্জিলিং ও পাহাড় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম সিদ্ধান্তের সঙ্গে তাঁরা কার্যত সহমত।

সবমিলিয়ে পাহাড়ে বহুদলীয় গণতন্ত্রের এক সুন্দর দৃষ্টান্ত দেখা গেল এদিন। পাহাড়ের রাজনীতির শুধু সমীকরণ নয় পরিবেশটাই বদলে গিয়েছে। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ২.৬ লাখের বাইক কিনতে শো রুমে হাজির ১ টাকার কয়েন নিয়ে! তারপর যা হল…

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...