Friday, April 3, 2026

সিবিআই তদন্ত চলছে, তাহলে কীসের দাবিতে বিধানসভায় হাঙ্গামা বিজেপির! তীব্র নিন্দা কুণালের

Date:

Share post:

বগটুইতে সিবিআই তদন্ত চলছে। তাহলে কীসের দাবিতে বিধানসভায় হাঙ্গামা বিজেপির। কড়া আক্রমণ করলেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। বিধানসভার অধিবেশনের শেষদিনে বগটুই নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি (BJP)। বিরোধী বিধায়কদের দাবি খারিজ করে দেন স্পিকার। এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। ধুন্ধুমার বাধিয়ে দেন অধিবেশনে। মার খান তৃণমূলের বিধায়করা। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। এই ঘটনায় বিজেপির ভূমিকার তীব্র নিন্দা করেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এটা পরিকল্পিত।

সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, বিজেপি সিবিআই তদন্ত চেয়েছিল, সেটাই চলছে। তাহলে কীসের দাবিতে বিধানসভায় গোলমাল করেছে বিজেপি? তাহলে কী চায় তারা- প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, তদন্তকে প্রভাবিত করতেই এটা করছে বিজেপি। একই সঙ্গে সস্তা প্রচার করতেই গেরুয়া শিবিরের এই কুকীর্তি– কটাক্ষ করেন কুণাল।

আরও পড়ুন:অ-হিন্দু তাই প্রবেশে বাধা: কেরলের ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ভরতনাট্যম শিল্পী মানসিয়া

বিজেপি-র ৩৫৬ দারার দাবিতে নস্যাৎ করে কুণাল বলেন, বিজেপি শাসিত গুজরাতে যখন গণহত্যা হয়েছে, তখন সেখানে কি ৩৫৬ ধারা জারি হয়েছিল? উত্তর প্রদেশ-সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা তলানিতে। সেখানও ৩৫৬ ধারা জারি হয় না। তাহলে, দেশের মধ্যে যেখানে শান্তি রয়েছে, সেই বাংলায় কেন ৩৫৬-র দাবি জানাচ্ছে গেরুয়া শিবির! এটাকে সস্তা রাজনীতি বলে তীব্র আক্রমণ করেন কুণাল।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...