Saturday, April 4, 2026

চলন্ত ট্রেনে ছিনতাই, আটকাতে গিয়ে গুরুতর আহত যুবক

Date:

Share post:

রাতের চলন্ত ট্রেনে ছিনতাই। ছিনতাইবাজকে ধরতে গিয়ে গুরুতর আহত যুবক। আহত যুবকের নাম বিকাশ সাউ।কোন্নগর কানাইপুর অটোস্ট্যান্ডের বাসিন্দা বিকাশ সাউ চন্দননগরের(chandannagar) একটি বেসরকারি আউটলেটের কর্মী।

আরও পড়ুন: Kolkata Police:অবরোধে আটক পরীক্ষার্থী, নিজের বাইকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক সার্জেন্ট

সোমবার, রাত ১০ টার সময় চন্দননগর থেকে বাড়ি ফেরার জন্য ডাউন ব্যান্ডেল- হাওড়া লোকাল ধরেন। অভিযোগ, ট্রেন শ্রীরামপুর স্টেশনে(Sreerampore Station) পৌঁছলে ট্রেনের কামরা ফাঁকা থাকার সুযোগে এক যুবক চড়াও হয় বিকাশের উপর। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন। বিকাশ ছিনতাইবাজকে ধরতে গেলে চলন্ত ট্রেন থেকে শ্রীরামপুর স্টেশনে পড়ে যান বিকাশ। রেল পুলিশরা থাকলেও সেই ঘটনা দেখার পরে বা পুলিশকে সাহায্যের জন্য ডাকা হলেও রেল কোনো সাহায্য করেনি বলে অভিযোগ।

এরপর স্টেশনের অন্যান্য যাত্রীরা বিকাশের বাড়িতে খবর দিলে তাঁরা গিয়ে বিকাশকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসা করান।

এই ঘটনা আবার রেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলো। আর রেল পুলিশরা শ্রীরামপুর স্টেশনে থাকলেও এই ঘটনা দেখার পর কেনো অভিযুক্ত যুবককে ধরার চেষ্টা করল না বা আহত বিকাশের সাহায্যে এগিয়ে এলো না সেটাও বড় প্রশ্ন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...